দিদিমণি, এমন ভুলটি আর করবেন না, পস্তাতে হবে! মমতাকে সাবধান করলেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ মানেই বিতর্ক। তাঁর সভায় বিতর্কিত কথাবার্তা থাকবে না, এমনটা প্রায় হয়ই না। সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সভায় বিতর্কের কমতি ছিল না, তাঁর সঙ্গে ছিল সাবধান বাণী, পরামর্শও।

দিলীপ ঘোষ মানেই বিতর্ক। তাঁর সভায় বিতর্কিত কথাবার্তা থাকবে না, এমনটা প্রায় হয়ই না। সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সভায় বিতর্কের কমতি ছিল না, তাঁর সঙ্গে ছিল সাবধান বাণী, পরামর্শও। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিচ্ছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আবার সাবধানও করছেন।

আপনি ভুল করছেন, দিদিমণি!

আপনি ভুল করছেন, দিদিমণি!

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদিমণি বলে সম্বোধন করে দিলীপ সাবধান করলেন। দিলীপ বলেন, দিদিমণি, আপনি ভুল করছেন। যে নকশাল বা মাওবাদীরাই আপনি জেল থেকে ছাড়াচ্ছেন, কাল তারাই আপনাদের নেতাদেরকে গুলি করে মারবে। বাড়ি ঢুকে বোম মারবে। সেই ভুল আর করবেন না।

মাওবাদীদের ব্যবহার করেছেন মমতা!

মাওবাদীদের ব্যবহার করেছেন মমতা!

দিলীপের কথায়, যারা জঙ্গলমহলে বোম-বন্দুক নিয়ে ঘুরে বেড়াত, তাদের সঙ্গেই ভাব তৃণমূল নেতাদের। তৃণমূল নেতারা তাদের সঙ্গে মিটিং করেছেন। এমনকী দিদিমণিও তার বাইরে নয়। তিনি নিজে মাওবাদীদের সঙ্গে মিটিং-মিছিল করে এসেছেন। তাঁদের ব্যবহার করে ভোট করেছেন। জিতে যেতে তাঁদের ছুঁড়ে ফেলে দিয়েছেন।

মাওবাদীদের জেল থেকে ছাড়াচ্ছে তৃণমূল

মাওবাদীদের জেল থেকে ছাড়াচ্ছে তৃণমূল

বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, এখন আবার মাওবাদীদের প্রয়োজন মনে হয়েছে তৃণমূলের। তাই জেল থেকে তাঁদের ছাড়াচ্ছেন। যেই জঙ্গলমহলে আমরা জিতে গিয়েছি, অমনি মাওবাদীদের ছেড়ে দিচ্ছে জেল থেকে। তাঁরা বুঝেছে, মাওবাদী ছাড়া আর তাদের গতি নেই। বন্দুকের নল দেখিয়েই ভোট করতে হবে। তবে আমরা বন্দুকের নলকে ভয় পাব না।

রাজীবকে নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা

রাজীবকে নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা

রাজীব কুমার প্রসঙ্গেও দিলীপ ঘোষ নিশানা করেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, মুকুলদার কাছে খবর এসেছে রাজীব কুমার মুখ্যমন্ত্রীর বাড়িতে লুকিয়ে রয়েছেন। ওই একটামাত্র জায়গা আছে, তাঁর গা ঢাকা দিয়ে থাকার। কিন্তু সিবিআই এমন জিনিস, কোথাও লুকিয়েও পার পাবেন না। মাটি ফুঁড়ে বের করে আনবে।

বিতর্কিত মন্তব্যে শিরোনামে দিলীপ

বিতর্কিত মন্তব্যে শিরোনামে দিলীপ

তার আগে ফের একবার বিতর্কিত মন্তব্যে করে শিরোনামে উঠে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আজ যেসব তৃণমূল নেতা কেস দিচ্ছে, আমরা ক্ষমতায় এলে তাঁদের সবাইকে কলার ধরে থানায় নিয়ে আসব। তারপর বলব ব্যাটা, সই কর আর আগে কেস তোল। তা না হলে গ্রাম ছাড়া করব। নাম না করে তিনি তোপ দাগেন শুভেন্দুর উদ্দেশ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+