গণতান্ত্রিক পদ্ধতিতে বিদায় দুষ্কৃতীদের, দলের কর্মীদের ওপর হামলা নিয়ে শুভেন্দু স্মরণ করালেন ২৩৫-৩০-এর দম্ভকে

সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। মানুষ বেঁচে থাকলে প্রতিবাদ হবেই। বিজেপির (bjp) নেতা কর্মীদের ওপরে হামলা নিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। একদিকে তিনি যেমন পরি

সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। মানুষ বেঁচে থাকলে প্রতিবাদ হবেই। বিজেপির (bjp) নেতা কর্মীদের ওপরে হামলা নিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। একদিকে তিনি যেমন পরিযায়ী শ্রমিক এবং দিনমজুরদের পাশে দাঁড়ানোর ডাক দিয়েছেন, অন্যদিকে তিনি বাম আমলের দম্ভের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।

শুভেন্দু অধিকারীর প্রশ্ন

শুভেন্দু অধিকারীর প্রশ্ন

দলের ঘাটালের বিধায়ক শীতল কপাটের ওপর হামলা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন করেন, কোভিড বিধি মানা মানে কি ঘরের ভিতরে বসে থাকা? তিনি বলেন, কোভিডের গাইডলাইন মেনেই সবাই চলছে। তিনি বলেছেন, যখন আগুন লাগে তখন পুকুর থেকে বালতি করে জল এনে ঢালতে হয়। তখনই কোভিড বিধি মাথায় থাকে না।

গণতান্ত্রিক পদ্ধতিতে হঠানো হবে দুষ্কৃতীদের

গণতান্ত্রিক পদ্ধতিতে হঠানো হবে দুষ্কৃতীদের

ঘাটালের মানসুকায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন বিজেপির বিধায়ক শীতল কপাট। সেখানেই তাঁর ওপরে হামলা হয় বলে অভিযোগ। এনিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ঘাটালের বেশ কিছু জায়গা দুষ্কৃতীদের দখলে। এব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না করে তাহলে লকডাউন প্রত্যাহের পরে, গণতান্ত্রিক পদ্ধতিতে তা করা হবে। বিরোধী দলনেতা বলেন, তিনি তো পুরনো লোক। তিনি তৃণমূল নেতা শঙ্কর দলুই সম্পর্কে বলেন, ২০১১ সালে তাঁকে লক্ষ্মণপুরে সিপিএম হাত ভেঙে ফেলে দিয়েছিল। তিনিই তাঁকে উদ্ধার করেছিলেন। পাশাপাশি তিনি বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে এলাকার তৃণমূল পার্টি অফিস তো ঘরছাড়ায় ভর্তি হয়ে গিয়েছিল। কোন নেতা এসেছিলেন কলকাতা থেকে।

অত্যাচারিতদের পাশে

অত্যাচারিতদের পাশে

শুভেন্দু অধিকারী বলেন, তিনি অত্যাচারিতদের পাশে রয়েছেন। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘিত হলে লড়াই হবে। তিনি আরও বলেন, নির্বাচন হয়ে গিয়েছে। সামনে কোনও ভোট নেই। সবাই যেযার মতো থাকবে। এখনও গুরুত্বপূর্ণ হচ্ছে করোনার সঙ্গে লড়াই বলেছেন তিনি।

লকডাউনে শেষ দিন আনা দিন খাওয়ারা

লকডাউনে শেষ দিন আনা দিন খাওয়ারা

শুভেন্দু অধিকারী বলেন, লকডাউনের নামে পরিযায়ী শ্রমিক, দিন মজুররা শেষ হয়ে গিয়েছে। ভ্যানচালক, টোটোচালক, হকার সবারই একই অবস্থা। এইধরনের মানুষদের পাশে সবার দাঁড়ানা উচিত বলেও মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, এই সময় ক্ষমতার আস্ফালন দেখিয়ে লাভ নেই। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৬ সালের ২৯ জন বিধায়কের একজন তিনিও ছিলেন। সেই সময় ৩০-এর বিপক্ষে ২৩৫-এর দম্ভ তিনি দেখেছিলেন। সেই দম্ভ ছয়মাসের মধ্যে হাওয়া হয়ে গিয়েছিল। ফলে ওইসব দম্ভ অহংকার বেশিদিন চলে না বলেও মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+