বিজেপির চার বিধায়ক ফিরেছেন তৃণমূলে, ঘরওয়াপসির তালিকায় রয়েছেন আরও ৬!
বিজেপির চার বিধায়ক ফিরেছেন তৃণমূলে, ঘরওয়াপসির তালিকায় রয়েছেন আরও ৬!
বিজেপির বিধায়ক সংখ্যা কমেই চলেছে। সাতদিনে তিনজন বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তার আগে মুকুল রায় ফেরে এসছিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে। ফলে চারজনের যোগদান ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আরও জনা ছয়েক বিধায়কের গতিবিধি নিয়ে সংশয়ে রয়েছে বিজেপি।

বিজেপিতে সর্বদাই থরহরিকম্প- এই না উইকেট পড়ে
যেভাবে তৃণমূল অভিমুকে স্রোত বইছে বিজেপি বিধায়ক-নেতী-নেত্রীদের, তাতে আশঙ্কার কালো মেঘ দেখতে শুরু করছে পদ্মশিবির। ভোটের আগে যা দেখা যেত তৃণমূল, তা এখন দেখা যাচ্ছে বিজেপিতে। সর্বদাই থরহরিকম্প- এই না উইকেট পড়ে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের রায়গঞ্জের বিধায়ক বেসুরো বেজেছেন, আরও জনা পাঁচেকের ভাবগতি সুবিধার মনে হচ্ছে না দিলীপ-শুভেন্দুদের।

বিধায়ক-বিয়োগে বিজেপি এখন ৭৭ থেকে কমে ৭১
বিধানসভা ভোটে তৃণমূলের কাছে পর্যুদস্ত হওয়ার পর অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তৃণমূলত্যাগী যে সব নেতারা বিজেপির টিকিট পেয়ে ভোটে হেরেছেন, তাঁদেরকে দেখাই যাচ্ছে না সামনে। তারপর বিধায়করাও এখন দলবদলে বিজেপিতে বিয়োগ হতে শুরু করেছেন। যুক্ত হচ্ছেন তৃণমূলে। সাদা চোখে দেখলে বিধায়ক-বিয়োগে বিজেপি এখন ৭১।

তৃণমূলে ফেরার টিকিট পায়নি অনেক বিজেপি নেতা
২০২১-এর ভোটের আগে বিজেপি অনেক বেশি গুরুত্ব দিয়েছিল তৃণমূল ছেড়ে আসা নেতাদের। কিন্তু তাঁরা সত্যিকারের ভাড়াটে সৈন্যের মতো কাজ করে গিয়েছেন। এখন হেরে যাওয়া দল থেকে নিজেদের গুটিয়ে নিতে চাইছেন অনেকে। তারই জেরে মুকুল-শুভ্রাংশু তৃণমূলে যোগ দেওয়ার পর হিড়িক পড়েছিল তৃণমূলে ফেরার টিকিট কাটার। কিন্তু তৃণমূল টিকিট দেয়নি 'যোগদান এক্সপ্রেসে'-এ ওঠার।

মুকুল-সহ চার বিধায়কের ঘরওয়াপসির পর
তৃণমূল ধীরে চলো নীতি নিয়ে এগোচ্ছে। যেখানে যে নেতাকে ফেরালে কোনও অন্তর্দ্বন্দ্ব নেই, সেখানে সেই নেতাকে ফেরানো হচ্ছে। যাঁদের দলত্যাগে কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল বা দলে ফিরে এলে উষ্মা হবে, তাদের ফেরাতে সময় নিচ্ছে তৃণমূল। এই অঙ্কেই মুকুল-শুভ্রাংশুর পরে বিজেপি ছেড়ে তৃণমূলে ঘরওয়াপসি হয়েছে তিন বিধায়ক তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাস ও সৌমেন রায়ের।

চার বিধায়কের যোগদানের পর সন্দেহভাজনদের তালিকায় যাঁর নাম
বিজেপি ছেড়ে চার বিধায়কের তৃণমূল যোগদানের পর সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন আরও জনা ছয়েক বিধায়ক। তার মধ্যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যামী ইতিমধ্যেই বেসুরো গেয়ে দিয়েছেন। বিজেপির একাংশ বিশ্বাস করতে শুরু করেছে, তিনিও নাকি পদ্মশিবির ছেড়ে তৃণমূলে নাম লেখাতে চলেছেন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদেরও ঘরওয়াপসির জল্পনা
এছাড়াও অনেকের নাম ঘোরাফেরা করছে। তাঁরা নিজেরা এখনও মুখ খোলেননি, তবে বিজেপির একটা অংশ তাঁদের সন্দেহের চোখেই দেখছেন। যাঁরা দল ছাড়তে চলেছেন তাঁরা সবাই-ই অন্য দল থেকে আসা। বিশেষ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদেরও ঘরওয়াপসি হচ্ছে। আদি বিজেপির নেতারা দল ছাড়ছেন না।

বিজেপির কজন বিধায়ক রয়েছেন সন্দেহের তালিকায়
বিজেপির একাংশের সন্দেহের তালিকায় রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী-সহ উত্তরবঙ্গের তিনজন বিধায়ক এবং দক্ষিণবঙ্গের তিনজন বিধায়ক। কৃষ্ণ কল্যাণী ছাড়া আর কেউই বেসুরো গাননি, বাকিরা এখনও নির্লিপ্ত। বিজেপির একাংশ এঁদের অন্যচোখে দেখছে। বিজেপি নেতৃত্বের কথাতেও সন্দেহের ছবিটা স্পষ্ট হচ্ছে তাঁদের নিয়ে। আর যাঁদের নিয়ে সন্দেহের ছবি স্পষ্ট হচ্ছে, তাঁদের মধ্যে একজন আলিপুরদুয়ার জেলার, একজন দক্ষিণ দিনাজপুরের, একজন নদিয়ার, একজন হুগলির এবং একজন জঙ্গলমহলের।












Click it and Unblock the Notifications