ফুল ছাড়া পুজো করছেন তিনি! ভাইপো দাগ কাটছেন আর প্রধানমন্ত্রীর টাকায় ত্রাণ বিলি, কটাক্ষ লকেটের

সব রাজ্যে লকডাউন চললেও, পশ্চিমবঙ্গে তা মানা হচ্ছে না। এমনটাই অভিযোগ করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিশেষ করে বাজারগুলোতে পুলিশের সামনেই গাদাগাদি করে বাজার করছেন সাধারণ মানুষ।

সব রাজ্যে লকডাউন চললেও, পশ্চিমবঙ্গে তা মানা হচ্ছে না। এমনটাই অভিযোগ করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিশেষ করে বাজারগুলোতে পুলিশের সামনেই গাদাগাদি করে বাজার করছেন সাধারণ মানুষ। প্রশাসন কেন গোল দাগ কেটে দিয়ে সাহায্য করছেন না, প্রশ্ন করেছেন লকেট চট্টোপাধ্যায়।

দুবার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

দুবার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

লকেট চট্টোপাধ্যায় স্মরণ করিয়ে দিয়ে বলেছেন লকডাউনের বিধি যাতে মানা হয়, তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দুবার বলা হয়েছে রাজ্য সরকারকে।

ফুল ছাড়াও থাকতে পারবেন ঠাকুর

ফুল ছাড়াও থাকতে পারবেন ঠাকুর

লকেট চট্টোপাধ্যায় বলেন, শ্রদ্ধা ভক্তি রেখেই তিনি বলছেন, ঠাকুর ফুল ছাড়াও থাকতে পারবেন। ফুলের বাজার খোলা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছেন। তিনিও ফুল ছাড়াও মন থেকে ঠাকুর পুজো করছেন বলে জানিয়েছেন।

রেশন দোকান নিয়ে অভিযোগ

রেশন দোকান নিয়ে অভিযোগ

যেখানে কেন্দ্র বলেছে প্রতিমাসে ৫ কেজে চাল ও এককেজি ডাল ৩ মাসের জন্য ফ্রিতে পাওয়া যাবে, সেখানে এই সরকার তা দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। রেশনের মাল বিলি করে তৃণমূলের বিধায়ক, কাউন্সিলররা প্রচার করছেন বলে অভিযোগ করেছেন তিনি। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকে না দিয়ে তা তৃণমূলের নেতারা নিজেরাই তুলে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

তৃণমূল নেতারা কি চাষ শুরু করেছেন, প্রশ্ন লকেটের

তৃণমূল নেতারা কি চাষ শুরু করেছেন, প্রশ্ন লকেটের

তৃণমূল নেতারা কি হঠাৎ চাষবাস শুরু করেছেন, যাতে তাদের ঘরে ঘরে হঠাৎই চালগম মজুত হতে শুরু করেছে। প্রশ্ন তুলেছেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ গরিব মানুষকে নিয়ে মজা করা হচ্ছে।

ভাইপো দাগ কাটছেন আর প্রধানমন্ত্রীর টাকায় ত্রাণ বিলি হচ্ছে

ভাইপো দাগ কাটছেন আর প্রধানমন্ত্রীর টাকায় ত্রাণ বিলি হচ্ছে

লকেট চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ভাইপো বড় বড় করে দাগ কাটছেন। আর সেখান থেকে প্রধানমন্ত্রীর টাকায় ত্রাণ বিলি করা হচ্ছে। সবাই একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। গরিব ও মধ্যবিত্তদের অবস্থার সুযোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+