বিজেপির সভাপতি চার হাজার কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে! একুশের আগে অধীর-গড়ে শক্তিবৃদ্ধি
বিজেপির সভাপতি চার হাজার কর্মী নিয়ে তৃণমূলে! একুশের আগে অধীর-গড়ে শক্তিবৃদ্ধি
২০২১-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূল কংগ্রেস শক্তি বাড়িয়ে চলছে। এবার অধীর চৌধুরীর গড় বহরমপুরে শক্তি বাড়াল তৃণমূল। না কংগ্রেস ভেঙে নন, মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে দিলেন তৃণমূল নেতা সৌমিক হোসেন। সম্প্রতি তাঁর দায়িত্ব বৃদ্ধি হয়েছে, তারপরই তিনি তৃণমূলের শক্তি বাড়ানোয় জোর দেন।

বিজেপির টাউন সভাপতি তৃণমূলে
মুর্শিদাবাদ তৃণমূলের নেতা সৌমিত হোসেনের হাত ধরে বিজেপির টাউন সভাপতি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। সঙ্গে চার হাজার কর্মী ও সমর্থকদেরও তিনি নিয়ে আসেন। ২০২১-এর আগে এই দলবদল জেলার রাজনীতির প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিরাট দলবদল সৌমিক হোসেনের হাত ধরে
একুশে জুলাইয়ের দুদিন পরই সাংগঠনিক রদবদল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলার দায়িত্বে আসেন সৌমিক হোসেন-সহ চারজন। সৌমিক জেলার যুব সভাপতিও পরিবর্তন করেন সৌমিক। তারপরই এই বিরাট দলবদল সৌমিক হোসেনের হাত ধরে অনুষ্ঠিত হল।

কংগ্রেসি-গড়ে শক্তি বাড়ল তৃণমূলের
সৌমিক তাঁর নিজের বাড়ির অফিসেই বহরমপুর টাউনের বিজেপি সভাপতির হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। সৌমিক বলেন, বহরমপুর টাউন বিজেপির সভাপতি চার হাজার কর্মী-সমর্থক সহ দলবদল করেছেন। ২০২১-এর প্রাক্কালে এই দলবদল নিশ্চিতভাবেই কংগ্রেসি-গড়ে শক্তি বাড়াবে তৃণমূলের।

বিজেপি ভেঙে তৃণমূলে, অঙ্ক কষছে কংগ্রেস
অধীর চৌধুরীর জেলা আবার তাঁর নির্বাচনী ক্ষেত্র, সেখানেই তৃণমূলের শক্তিবৃদ্ধি হল। অবশ্য তা নিয়ে বিশেষ চিন্তিত নয় কংগ্রেস শিবির। বিজেপি ভেঙে তৃণমূলে যোগদান হয়েছে, তাতে কংগ্রেস বরং লাভবান হবে। কেননা বহরমপুরে কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছিল বিজেপি।












Click it and Unblock the Notifications