তৃণমূল উসকে দিল নির্দল প্রার্থীর সম্ভাবনা, সঙ্গে সঙ্গে বিজেপি মনোনয়ন তুলল! জল্পনা তুঙ্গে
তৃণমূল উসকে দিল নির্দল প্রার্থীর সম্ভাবনা, সঙ্গে সঙ্গে বিজেপি মনোনয়ন তুলল! জল্পনা তুঙ্গে
বিজেপিও লড়াইয়ের ময়দান থেকে সরে যাচ্ছে না। রণেভঙ্গ না দিয়ে বিজেপি মনোনয়ন তুলে চমক দিল রাজ্যসভা নির্বাচনে। এখনও স্পষ্ট নয় বিজেপি কাকে প্রার্থী করবে। এর আগে তৃণমূল জল্পনা উসকে দিয়েছিল নির্দল প্রার্থীর সম্ভাবনায়। এখন বিজেপি মনোনয়ন তোলার পর সেই জল্পনার মাত্রা ছড়ালও আরও।

লক্ষ্য বাংলা থেকে রাজ্যসভার পঞ্চম আসন
রাজ্যসভার চারটি আসনে তৃণমূলের জয় একপ্রকার নিশ্চিত। এখন লক্ষ্য বাংলা থেকে রাজ্যসভার পঞ্চম আসন। এই আসনে ইতিমধ্যে বাম-কংগ্রেস জোটের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য মনোনয়নপত্র পেশ করেছেন। এবার তৃণমূলও ওই পঞ্চম আসনে প্রার্থী খাঁড়া করতে পারে বলে প্রথম থেকেই বলে আসা হচ্ছিল।

লড়াই মোড় নিয়েছে অন্যদিকে
এখন আবার তৃণমূল হঠাৎ করে নির্দল প্রার্থীর সম্ভাবনা উসকে দেওয়ায় রাজ্যসভার লড়াই মোড় নিয়েছে অন্যদিকে। জেতা ছেড়ে বিজেপির মনোনয়নপত্র তোলার জন্যই প্রয়োজনীয় সংখ্যা নেই। কেননা নিজস্ব প্রতীকে বিজেপির বিধায়ক মাত্র ৬। আর মনোনয়ন তুলতে প্রয়োজনীয় সংখ্যা লাগে ১০।

ভোট কাটাকাটির সমূহ সম্ভাবনা
পরিস্থিতি যা তৃণমূল বা বিজেপি যদি প্রার্থী দেয়, তবে ভোট করতে হবে রাজ্যসভার পঞ্চম আসনে। সেক্ষেত্রে ভোট কাটাকাটির সমূহ সম্ভাবনা থাকবে। এখন প্রশ্ন বাম-কংগ্রেসের জোট প্রার্থীকে আটকাতে কি বিজেপি বা তৃণমূল একে অপরকে সমর্থন করবে। যদি নির্দল প্রার্থী হয়, তখন কি উভয় দল একাসনে আসবে!

বিজেপির মনোনয়নপত্র সংগ্রহে জল্পনা
উল্লেখ্য, তৃণমূল রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থীর সম্ভাবনা উসকে দেওয়ার পর বিজেপির বিধাক মনোজ টিগ্গা একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাতেই জল্পনার পারদ চড়ে যায়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা এখনও স্থির করিনি রাজ্যসভায় প্রার্থী দেওয়ার ব্যাপারে। পরিস্থিতি বিবিচনা করে একটি মনোনয়ন তুলে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications