সিএএ, এনআরসি বিরোধী তৃণমূলের মিছিল, যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য
শালবনীতে বিজেপিতে বড় ভাঙন। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলে যোগ দিয়েছেন পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য কাকলি সামন্ত।
শালবনীতে বিজেপিতে বড় ভাঙন। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলে যোগ দিয়েছেন পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য কাকলি সামন্ত। এনআরসি, সিএএ-র বিরুদ্ধে হওয়া তৃণমূলের মিছিলে যোগ দেন কাকলি সামন্ত। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শালবনির তৃণমূল কংগ্রেস সভাপতি নেপাল সিংহ, বিষ্ণুপুর অঞ্চলের তৃণমূল সভাপতি কৌশিক হাজরা।

রবিবার শালবনি ২ নং এলাকায় এনসিআর, সিএএ বিরোধী মিছিল করে তৃণমূল। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, তৃণমূল নেতা চন্দন দত্ত, রাজা ফৌজদার এবং কৌশিক হাজরা। তবে মিছিলের থেকেও সব থেকে বড় চমক ছিল বিজেপি নেত্রীর তৃণমূলে যোগদান।
পঞ্চায়েত ভোট পরবর্তী সময়ে শালবনীতে ছিল বিজেপির রমরমা। কিন্তু তা উপেক্ষা করেই নির্দলদের নিয়ে পঞ্চায়েত গঠন করেছিল তৃণমূল। যার পিছনে বিশেষ অবদান ছিল নেপাল সিংহ, চন্দন দত্ত, কৌশিক হাজরাদের।
রবিবারের মিছিলে ছিলেন এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাত, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাত, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, কর্মাধ্যক্ষ বুল্টি সিং-সহ অন্য নেতারা।












Click it and Unblock the Notifications