বিশ্বভারতীতে বিক্ষোভের সামনে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত
বিশ্বভারতীতে বিক্ষোভের সামনে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত
সি এ এ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বক্তৃতা দিতে এসে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত । বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের লিপিকা প্রেক্ষাগৃহে তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই সময়ে বাইরে তুমুল বিক্ষোভ দেখানো হয়েছে । কালো পতাকা নিয়ে তোলা হয় ' গো ব্যাক ' শ্লোগান । অভিযোগ যারা এই বিক্ষোভ দেখায় তারা এস এফ আই সমর্থক । বিক্ষোভ চলাচল কারণে এই প্রেক্ষাগৃহে আটকে পড়েন এই সাংসদ । বিকালে নিজেই ট্যুইট করে লিখেছেন যে সি এ এ নিয়ে একটি শান্তিপূর্ণ বৈঠক চলার সময় বিক্ষোভ দেখানো হয় তার জেরে তিনি ঘরের ভেতর আটক আছেন ।

দিন কয়েক আগে যখন এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় যে এই সাংসদ তথা বিশ্ববিদ্যালয়ের কোর্ট সদস্য সিএএ নিয়ে বক্তব্য রাখতে আসবেন, তখনই ছাত্রদের ও শিক্ষক অধ্যাপকদের একাংশ এর বিরোধিতা করে এই সভা বয়কট করার ডাক দিয়ে পোস্টার দেয়। তার পরেও এদিন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আসেন স্বপন দাশগুপ্ত । তিনি আসতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ । বিক্ষোভ উপেক্ষা করে তিনি এই সভায় বক্তব্য রাখতে যান । তখন এই প্রেক্ষাগৃহের বাইরে তুমুল বিক্ষোভ দেখায় এস এফ আই সমর্থকরা ।












Click it and Unblock the Notifications