শিল্পীর শোক জ্ঞাপনেও রাজনীতি কেন, অভিষেকের পোস্ট নিয়ে ফুঁসে উঠলেন বিজেপির তারকা সাংসদ বাবুল

শিল্পীর শোক জ্ঞাপনেও রাজনীতি কেন, অভিষেকের পোস্ট নিয়ে ফুঁসে উঠলেন বিজেপির তারকা সাংসদ বাবুল

শিল্পীর কোনও রাজনৈতিক রং হয় না। তাই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়ানের শোকবার্তায় তৃণমূল কংগ্রেস কেন পার্টির লোগো ব্যবহার করবে। এই নিয়ে ফুঁসে উঠলেন বিজেপির শিল্পী সাংসদ বাবুল সুপ্রিয়। টুইটে তৃণমূল যুব কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ।

তৃণমূলের শোক প্রকাশ

তৃণমূলের শোক প্রকাশ

গতকালই আত্মঘাতী হয়েছেন অভিনেতা সুশান্ত সিংস রাজপুত। আকস্মিক এই ঘটনায় চমকে গিয়েছে গোটা দেশ। ফিল্ম থেকে রাজনীতি সব মহলই স্তম্ভিত। তৃণমূল যুব কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনেতার আকষ্মিক প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছিলেন। সেখানে সুশান্তের মৃত্যুতে শোক প্রকাশে অভিনেতার ছবির সঙ্গে অভিষেক নিজের ছবি এবং পার্টির লোগো দিয়েছিলেন।

অভিষেককে আক্রমণ বাবুলের

অভিষেককে আক্রমণ বাবুলের

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের এই শোকবার্তার পরেই ফুঁসে ওঠেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি অভিযোগ করেছেন শিল্পীর প্রতি শোক প্রকাশ করেও রাজনৈিতক রং রেখে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই শোক বার্তাতেও তৃণমূলের লোগো ব্যবহার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রশ্ন তুলে টুইটে আক্রমণ শানালেন আসানসোলের বিজেপি সাংসদ।

আত্মঘাতী সুশান্ত সিং রাজপুত

আত্মঘাতী সুশান্ত সিং রাজপুত

রবিবার সকালে নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মাত্র ৩৪ বছর বয়সে বলিউডের এই প্রতিভাবান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বলিউড থেকে রাজনৈতিক মহল সকলেই এই ঘটনায় স্তম্ভিত। মানসিক অবসাদেই অভিনেতা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

সুশান্তের হত্যা রহস্যের তদন্ত

সুশান্তের হত্যা রহস্যের তদন্ত

ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। এবং বলিউডের একাংশই দায়ী এই ঘটনার জন্য। পুলিস ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে। জেরা করা হয়েছে সুশান্তের বান্ধবী এবং বন্ধুদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+