করোনা সংক্রমণ নিয়ে কাশ্মীরের উদাহরণ বাংলাতেও! উত্তর প্রদেশ থেকে শিক্ষা নেওয়ার ডাক অর্জুন সিং
রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রী তথা সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আর্জুন সিং-এর। তিনি ফেসবুক পোস্টে কার্যত অভিযোগ করেন, তবলিঘ-ই জমাত সদস্য এবং বিদেশিদের করোনা সংক্রমণ নিয়ে সঠিক তথ
রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রী তথা সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আর্জুন সিং-এর। তিনি ফেসবুক পোস্টে কার্যত অভিযোগ করেন, তবলিঘ-ই জমাত সদস্য এবং বিদেশিদের করোনা সংক্রমণ নিয়ে সঠিক তথ্য দিচ্ছেন না মুখ্যমন্ত্রী।

কাশ্মীরের উদাহরণ বাংলাতেও
কাশ্মীরের ডিজিপি বলেছেন, পাকিস্তান থেকে করোনা রোগী তমলিঘ-ই সদস্যদের সেখানে পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গেও তা করা হয়েছে। এমনটাই অভিযোগ বারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর। কিন্তু রাজ্যে এঁদেরকে লুকনো হচ্ছে। যদি তা না করা হত, তাহলে বাংলায় করোনা এতটা ছড়াত না। এমনটাই মনে করছেন তিনি।

লুকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর অভিযোগ রাজ্যে তবলিঘ-ইদের লুকোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন দাবি করেন, ১ এপ্রিল কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হয় রাজ্যে ৭১ জন তবলিঘ-ই-জামাত সদস্য আশ্রয় নিয়েছেন, যাঁদের মধ্যে ৪০ জন বিদেশি। যা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ৮ এপ্রিল দাবি করেছেন ১০৮ জন বিদেশিকে এখানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

অর্জুনের প্রশ্ন
অর্জুন সিং-এর প্রশ্ন এই ১০৮ জনের সংস্পর্শে কতজন এসেছিলেন। তারা বেরনোর পর কোথায়ই বা গিয়েছেন। বিদেশিরা কোথায় গিয়েছেন, প্রশ্ন করেছেন অর্জুন। মুখ্যসচিব কিংবা স্বাস্থ্য সচিব কোনও তথ্য দিচ্ছেন বা বলে অভিযোগ করেছেন তিনি।

ক্ষমা চাইছেন মুখ্যমন্ত্রী, বললেন অর্জুন
অর্জুন সিং বলেন, শিক্ষা নিন উত্তর প্রদেশ থেকে। উত্তর প্রদেশে তবলিঘ-ইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এখানে তাদের বিড়িয়ানি খাওয়ানো হয়েছে। কটাক্ষ করে অর্জুন বলেন, পরিস্থিতি এমন হয়েছে যে, মেটিয়াবুরুজ ও পার্কসার্কাসে গিয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হচ্ছে।












Click it and Unblock the Notifications