মমতাকেই বাধা মনে করছেন মুকুল! একুশের আগে ক্ষুদ্র রাজনীতির জন্য ভুগছেন রাজ্যবাসী

মমতাকেই বাধা মনে করছেন মুকুল! একুশের আগে ক্ষুদ্র রাজনীতির জন্য ভুগছেন রাজ্যবাসী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের বঞ্চিত করছেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তব রূপায়ণে বাধা দিচ্ছেন তিনি। সম্প্রতি একটি ভার্চুয়াল সমাবেশে তিনি বলেন, বাংলার কৃষকরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বঞ্চিত হচ্ছেন পরিষেবা থেকে। সঙ্কট সময়েও মমতা ক্ষুদ্র রাজনীতি থেকে বেরোচ্ছেন না।

মমতাই বাধা কেন্দ্রীয় প্রকল্প চালু করতে

মমতাই বাধা কেন্দ্রীয় প্রকল্প চালু করতে

মুকুল রায় বলেন, বাংলার অনেক কৃষক বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে অংশ নিতে আগ্রহী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই প্রকল্পগুলি চালু করার উদ্যোগকে সমর্থনও করছেন তাঁরা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তির কারণে তাঁরা এই সুবিধা অর্জন করতে পারছেন না।

মুকুল চান, দুটি প্রকল্পই চলুক

মুকুল চান, দুটি প্রকল্পই চলুক

মুকুলের কথায়, মমতা একই ধরনের প্রকল্প চালু করেছেন তো কী হয়েছে, দুটি প্রকল্পই চলবে। যাঁর যে প্রকল্পের সুবিধা নেওয়ার ইচ্ছা, তিনি সেই প্রকল্পের পরিষেবা নেবেন। উল্লেখ্য, নয় কোটিরও বেশি মানুষ রাজ্যে সুবিধা পাচ্ছে্ন মমতার সরকারের প্রকল্পে।

মমতাকে হটিয়ে সুশাসন প্রতিষ্ঠা

মমতাকে হটিয়ে সুশাসন প্রতিষ্ঠা

মুকুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস শুধু গণতন্ত্রকে হত্যা করছেন না। ক্ষুদ্র রাজনৈতিক সুবিধার জন্য কৃষকদের সঙ্গে বঞ্চনা করছেন। তাই এ রাজ্যে সরকারের পরিবর্তন জরুরি। তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে বিজেপির নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা

গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা

মুকুল আরও অভিযোগ করেন, বাংলায় স্বৈরাচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার স্বৈরাচারী সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করার বিরুদ্ধে তাঁদের আন্দোলন চলবে। বাংলার ক্ষমতা থেকে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+