নাড্ডার উপর হামলার জের, নিরাপত্তা বাড়ল কৈলাশের, এলো স্পেশাল বুলেট প্রুফ গাড়ি

নাড্ডার উপর হামলার জের, নিরাপত্তা বাড়ল কৈলাশের, এলো স্পেশাল বুলেট প্রুফ গাড়ি

জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা লঘু করে নিতে রাজি নয় মোদী সরকার। বঙ্গের বিজেপি নেতাদের নিরাপত্তা নিয়ে বিশেষ তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এক ধাক্কায় বিজেপির জাতীয় সম্পাদক কৈলাশ িবজয়বর্গীয় নিরাপত্তা ওয়াই থেকে জেড ক্যাটাগোরিতে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যে তাঁর সঙ্গে রাখার জন্য বিশেষ বুলেট প্রুফ গাড়ি পাঠানো হয়েছে। সব ব্যবস্থাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা।

বাড়ল কৈলাশের নিরাপত্তা

বাড়ল কৈলাশের নিরাপত্তা

বিজেপির জাতীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় নিরাপত্তা ওয়াই থেকে জেড ক্যাটাগোরিতে নিয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁর জন্য বরাদ্দ করা হয়েছে একটি বিশেষ বুলেট প্রুফ গাড়ি। ইতিমধ্যেই সেটি কলকাতায় এসে পৌঁছেছে। প্রসঙ্গত উল্লেখ্য ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় হাতে আঘাত পেয়েছিলেন কৈলাশ বিজেয়বর্গীয়। হাতের লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি।

নাড্ডার কনভয়ে হামলা

নাড্ডার কনভয়ে হামলা

ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। তৃণমূলের গুণ্ডারাই হামলা চালিয়েছিল বলে অভিযোগ। শুধু নাড্ডা নন সেদিন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষদের গাড়িতেও হামলা চালানো হয়। হাতে চোট পেয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। তাঁর হাতের লিগামেন্টে চোট লেগেছিল।

পাথর প্রতিমায় সভা কৈলাশদের

পাথর প্রতিমায় সভা কৈলাশদের

আজ পাথর প্রতিমায় সভা করার কথা কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়দের। তার আগেই কৈলাশকে বুলেট প্রুফ গাড়ি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই গাড়িতেই তিনি পাথর প্রতিমা যাবেন বলে মনে করা হচ্ছে। তিনি সেই গাড়িতে না চড়লেও গাড়িটি তাঁর সঙ্গে থাকবে। এছাড় জেড ক্যাটাগোরির বিশেষ নিরাপত্তাও তাঁর সঙ্গে থাকবে। সভাস্থলের নিরাপত্তাও এদিন জোরদার করা হয়েছে। আগের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেকারণে তৎপর রয়েছেন বিজেপি কর্মীরা।

আসছেন অমিত শাহ

আসছেন অমিত শাহ

অমিত শাহ আসছেন রাজ্যে। নাড্ডার উপর হামলার ঘটনার পরেই তড়িঘড়ি অমিতের সফর বলে মনে করা হচ্ছে। রাজ্যে এসে প্রচারের পারদ আরও চড়াবেন তিনি তাতে কোনও সন্দেহ নেই। এবারে একেবারে অনুব্রতর গড়ে হানা দেবেন অমিত শাহ। যাবেন বিশ্বভারতীতেও। সেখানে আবার ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+