কৃষি আইনের প্রশংসা, পুলিশকে হুঁশিয়ারি! ক্ষমতায় এলে কোন ক্ষেত্রে জোর, নজরকাড়া প্রতিশ্রুতি কৈলাশ

কৃষি আইনের প্রশংসা, পুলিশকে হুঁশিয়ারি! ক্ষমতায় এলে কোন ক্ষেত্রে জোর, নজরকাড়া প্রতিশ্রুতি কৈলাশ

পাখির চোখ ২০২১-এর নির্বাচন। আর রাজ্যে যে জিনিসের সব থেকে বেশি অভাব, তা হল শিল্পে। শিল্প না থাকায় রাজ্যের যুবকদের যেতে হয় ভিনরাজ্যে। বিজেপি ক্ষমতায় আসলে সেই চিত্র নিশ্চিতভাবে বদলাবে। এমনটাই প্রতিশ্রুতি রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত নেতা কৈলাশ বিজয়বর্গীয়। পূর্ব বর্ধমানের রায়নার জনসভায় তিনি বলেন, ক্ষমতায় এলে রাজ্যের সব জেলায় বিজেপি কারখানা খুলবে।

 কৃষি আইন নিয়ে মমতার বিরুদ্ধে ভুল বার্তা দেওয়ার অভিযোগ

কৃষি আইন নিয়ে মমতার বিরুদ্ধে ভুল বার্তা দেওয়ার অভিযোগ

বিজেপির নবান্ন অভিযানকে সামনে রেখেই রায়নায় জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি আইন নিয়ে মানুষকে ভুল বার্তা দিচ্ছেন। তিনি বলেন, সাংবিধানিক পদে থেকে কোনও আইন নিয়ে ভুল ব্যাখ্যা করাটা অপরাধমূলক ষড়যন্ত্র। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষকদের উন্নয়ন চান না।

কৃষি আইনে আয় বাড়বে কৃষকদের

কৃষি আইনে আয় বাড়বে কৃষকদের

কৈলাশ বিজয়বর্গীয় দাবি করেন, নতুন কৃষি আইনে কৃষকদের উপকার হবে। তাঁদের আয় বাড়বে।

 পশ্চিমবঙ্গের কৃষকদের বঞ্চনার অভিযোগ

পশ্চিমবঙ্গের কৃষকদের বঞ্চনার অভিযোগ

রায়নার সভা থেকে কৈলাস বিজয়বর্গীয় পশ্চিমবঙ্গের কৃষকদের বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। পিএম কিষাণ প্রকল্প থেকে সারা দেশের কৃষকরা টাকা পেলেও, সরকার রাজি না হওয়ায় এরাজ্যের কৃষকরা সেই প্রকল্প থেকে বঞ্চিত থেকে গিয়েছেন। তিনি বলেন, সারা দেশের কৃষকরা ইতিমধ্যেই ৯০ হাজার কোটি টাকা পেয়ে গিয়েছেন। কটাক্ষ করে তিনি বলেন, সারা দেশে কৃষকদের টাকা যেখানে সরাসরি অ্যাকাউন্টে ঢোকে, সেখানে দিদি এখন বলছেন, তাঁকে টাকা পাঠাতে। কেননা সেখান থেকে পাটমানি পাওয়া যাবে।

রাজ্য পুলিশের তালিকা তৈরি

রাজ্য পুলিশের তালিকা তৈরি

রাজ্যের যেসব পুলিশ অফিসার খারাপ কাজ করছেন, তাঁদের তালিকা তৈরি হয়ে গিয়েছে। তাঁদেরে চাকরি করা মুশকিল হয়ে যাবে। পাশাপাশি তিনি বলেন, যেসব আধিকারিক ইমানদারি নিয়ে কাজ করছেন, তাঁদের সম্মান দেওয়া হবে।

 শিল্প হবে জেলায় জেলায়

শিল্প হবে জেলায় জেলায়

কৈলাশ বিজয়বর্গীয় অভিযোগ করেন, তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরে রাজ্যে কোনও নতুন শিল্প তৈরি হয়নি। বরং ১০ হাজার কারখানা বন্ধ হয়ে গিয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে জেলায় জেলায় কারখানা তৈরি হবে। রাজ্যের যুবকদের সারা দেশে চাকরির জন্য ঘুরতে হবে না। বলেছেন কৈলাশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+