'করোনা আটকাতে হলে কাজ করুন, মুখে বললেই হয় না', লকডাউন শুরু হতেই মমতাকে খোঁচা দিলীপ ঘোষের

'করোনা আটকাতে হলে কাজ করুন, মুখে বললেই হয় না', লকডাউন শুরু হতেই মমতাকে খোঁচা দিলীপের

ফের করোনা ভাইরাস সংক্রমণে রেকর্ড গড়েছে বাংলা। ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ১০৮৮ জন। অন্যদিকে আজই রাজ্যের কন্টেইনমেন্ট জোনে শুরু হয়েছে কড়া লকডাউন। রাজ্য সরকারকে এই নিয়ে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন মুখে কথা বলে করোনা আটকানো যাবে না। কাজ করুন। তবেই করোনা সংক্রমণ কমবে রাজ্যে।

মমতাকে আক্রমণ দিলীপের

মমতাকে আক্রমণ দিলীপের

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন মুখে বলেই কেবল হবে না কাজে করে দেখাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল কলকাতা পুলিসের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী করোনা সচেতনতার বার্তা দিয়েছিলেন। সকলকে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী কেন্দ্রের লকডাউন মানেননি

মুখ্যমন্ত্রী কেন্দ্রের লকডাউন মানেননি

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন, িতনি এবং তাঁর দলের নেতারাই কেন্দ্রের জারি করা লকডাউন মানেননি। তার মাশুল দিচ্ছে রাজ্য। সেসময় রাজ্যের একাধিক জায়গায় অবাধে ঘুরে বেড়িয়েছেন মানুষ। রাজ্য সরকার তাঁদের আড়াল করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছেন দিলীপ।

লকডাউন রাজ্যে

লকডাউন রাজ্যে

করোনা সংক্রমণ মারাত্মক বেড়ে চলায় আজ থেকে গোটা রাজ্যেই কন্টেইনমেন্ট জোন নির্দিষ্ট করে লকডাউন জারি করা হয়েছে। তারমধ্যে কলকাতা, দুই ২৪ পরগনার সিংহভাগ এলাকাই রয়েছে কন্টেইনমেন্ট জোন। আজ বিকেল ৫টা থেকেই শুরু হয়েছে লকডাউন। কড়া নজরদারি চালাচ্ছে পুলিস প্রশাসন।

রেকর্ড সংক্রমণ রাজ্যে

রেকর্ড সংক্রমণ রাজ্যে

লকডাউন শুরু হওয়ার প্রথম দিনেই রাজ্যে করোনা সংক্রমণ নতুন রেকর্ড গড়ল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রামিত হয়েছেন ১০৮৮ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। মৃত্যুর সংখ্যাও রেকর্ড গড়েছে রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+