৫ অগাস্ট জাতীয় ছুটি ঘোষণার দাবি! প্রশাসন ও তৃণমূলের বিরুদ্ধে গায়ের জোর দেখানোর অভিযোগ দিলীপের
ভোর থেকে লকডাউন শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। কিন্তু এই সময়ে উত্তর প্রদেশের অযোধ্যায় চলছে প্রধানমন্ত্রী সফরের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি।
ভোর থেকে লকডাউন শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। কিন্তু এই সময়ে উত্তর প্রদেশের অযোধ্যায় চলছে প্রধানমন্ত্রী সফরের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি। এদিকে এদিন সকালে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, ৫ অগাস্টকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হোক।
লকডাউনে আইনের ফাঁক! রাজ্যের জায়গায়, জায়গায় রামের বন্দনা বিশ্ব হিন্দু পরিষদের

বছর বছর পালিত হবে ৫ অগাস্ট
শুধু এবছর রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন হয়ে গেল, সেই দিনটির আর কোনও গুরুত্ব থাকবে না, তা হবে না। বছর বছর দিনটিকে গুরুত্বের সঙ্গে পালন করা হবে। এদিন সকালে এমনটাই জানিয়েছেন, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি
এদিন দিলীপ ঘোষ দাবি করেন, ৫ অগাস্ট দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হোক।

গায়ের জোর দেখাচ্ছে প্রশাসন ও তৃণমূল
দিলীপ ঘোষের অভিযোগ লকডাউন করতে গিয়ে গায়ের জোর দেখাচ্ছে প্রশাসন ও তৃণমূল। লকডাউনের সময়ের বাইরেই রামের বন্দনা করার পরিকল্পনা হয়েছিল অনেক জায়গাতেই। কিন্তু তাঁর অভিযোগ কোনও জায়গায় পুলিশ গিয়ে সেই প্রস্তুতি শিবিরে হামলা করেছে, অথবা নিউটাউনের মতো কোনও কোনও জায়গায় তৃণমূলের দুষ্কৃতীরা ব্যানার ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে।

পুজোর আয়োজনে অংশ গ্রহণ করবেন দিলীপ
দিলীপ ঘোষ রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন, পুজোর আয়োজন করার জন্য। সেই আয়োজনে তিনি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications