হুরিয়ত আর ইমরানের ভাষায় কথা বলছেন মমতা, তীব্র আক্রমণ দিলীপ ঘোষের, দেখুন ভিডিও
জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়তের ভাষায় কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের ভাষায় কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত বৃহস্পতিবার কলকাতায় তৃণমূলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গণভোটের দাবি করেছিলেন।

গণভোটের দাবি মমতার
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এনআরসি এবং নাগরিকত্ব আইন নিয়ে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে গণভোট নেওয়া হোক। শুক্রবার মুখ্যমন্ত্রী অবস্য বলেন তাঁর কথা ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি শুক্রবার বলেন গণভোট নেওয়ার কথা তিনি বলেননি। এনআরসি আর নাগরিকত্ব আইন নিয়ে জনমত সমীক্ষার কথা বলেছেন।

দিলীপ ঘোষের প্রশ্ন
এক ভিডিও বার্তায় এদিন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন আপনি সংবিধানের শপথ নিয়েছেন। বলেছেন , এখানকার নিয়ম মেনে কাজ করবেন। কিন্তু ভারতের সার্বভৌমত্বকে কীভাবে চ্যালেঞ্জ করতে পারেন, প্রশ্ন করেছন দিলীপ ঘোষ।
|
হুরিয়তের ভাষায় কথা মমতার
দিলীপ ঘোষের অভিযোগ জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়তের ভাষায় কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভাষায় কথা বলছেন। কথায় কথায় কাশ্মীর নিয়ে তারা গণভোট চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে দেশদ্রোহিতা বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।

প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে অখন্ডতাকে চ্যালেঞ্জ
দিলীপ ঘোষ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে দেশের অখন্ডতাকেই চ্যালেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজিনিস বাংলার মানুষ বরদাস্ত করবেন না, বলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলার মানুষের চিন্তা করার দরকার আছে, তাঁরা কাকে ভোট দিয়েছেন। না করলে পশ্চিমবঙ্গের তথা ভারতের অখণ্ডতা চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications