সমাজে বিভেদ তৈরির চেষ্টা করছে সরকার! ৫ অগাস্টের লকডাউনে মুসলিমদের খুশির চেষ্টা, বিস্ফোরক দিলীপ

সমাজে বিভেদ তৈরির চেষ্টা করছে সরকার! ৫ অগাস্টের লকডাউনে মুসলিমদের খুশির চেষ্টা, বিস্ফোরক দিলীপ

সরকার ইচ্ছাকৃতভাবে ৫ অগাস্টের লকডাউনের দিন পরিবর্তন করেনি। এদিন সকালে নিউটাউনে প্রাতর্ভ্রমণের গিয়ে এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ সমাজের মধ্যে বিভেড তৈরি করার চেষ্টা করছে সরকার।

ইচ্ছাকৃতভাবে লকডাউনের দিন পরিবর্তন করেনি সরকার

ইচ্ছাকৃতভাবে লকডাউনের দিন পরিবর্তন করেনি সরকার

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন ৫ অগাস্টে লকডাউনের দিন পরিবর্তন করার জন্য সরকারের কাছে তারা আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন মানা হয়নি। তা ইচ্ছাকৃভাবেই করা হয়েছে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অনায়াসেই দিনটি পরিবর্তন করে ৪ কিংবা ৬ অগাস্ট করে দেওয়া যেত।

সমাজে বিভেদ তৈরির চেষ্টা করছে সরকার

সমাজে বিভেদ তৈরির চেষ্টা করছে সরকার

দিলীপ ঘোষের অভিযোগ সরকার সমাজে বিভেদ তৈরির চেষ্টা করছে। মুসলিম সমাজের দুদুটো পরব আছে। ইদ আছে , মহরম আছে, সেগুলিকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু হিন্দুদের গৌরবের দিন এসেছে। সেই দিনটিকে আটকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

 মুসলিমদের খুশি করার চেষ্টা

মুসলিমদের খুশি করার চেষ্টা

দিলীপ ঘোষের অভিযোগ ইনডাইরেক্টলি এই সিদ্ধান্তে মুসলিমদের খুশি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, মুসলিম সমাজের কেউ বলেননি, এইদিনটিকে লকডাউন করা হোক। তিনি বলেন, মুসলিমরা রাম মন্দিরের পক্ষেই আছেন।

পশ্চিমবঙ্গের মানুষ উৎসব থেকে বঞ্চিত

পশ্চিমবঙ্গের মানুষ উৎসব থেকে বঞ্চিত

দিলীপ ঘোষ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে উৎসব করা হচ্ছে। কিন্তু বাংলার মানুষকে উৎসব থেকে বঞ্চিত করা হয়েছে। এদিন প্রাতর্ভ্রমণে বেড়িয়ে নিউটাউনে পুজো দেন দিলীপ ঘোষ। পরে সাংবাদিকদের সামনে ৫ অগাস্ট দিনটিতে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+