দিলীপ ঘোষ বিদ্ধ অযোগ্য-অকর্মণ্য তোপে! সভাপতির নাম না করেই সমালোচনা চন্দ্রের
দলের রাজ্য সভাপতির সমালোচনায় মুখর হলেন এবার চন্দ্র বসু। বিজেপির সহ সভাপতি চন্দ্র বসুও টুইটারে রাজ্য সভাপতির সমালোচনা করেছেন, তবে তিনি কোনও নাম নেননি।
দলের রাজ্য সভাপতির সমালোচনায় মুখর হলেন এবার চন্দ্র বসু। বিজেপির সহ সভাপতি চন্দ্র বসুও টুইটারে রাজ্য সভাপতির সমালোচনা করেছেন, তবে তিনি কোনও নাম নেননি। এর আগে বাবুল সুপ্রিয় সরব হয়েছিলেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। তাঁর টুইটকে রিটুইট করে নিজের মত পোষণ করেছিলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তও।
|
চন্দ্র বসুর টুইট খোঁচা
এরপর এদিন চন্দ্র বসু টুইটারে লেখেন- অযোগ্য-অকর্মণ্য ব্যক্তিরা যখন নির্বাচিত হন, তখন তাঁর কাছে থেকে আর কী আশা করা যেতে পারে। তাঁর কাছ থেকে পাওয়া যেতে পারে কেবলমাত্র কুকথা আর নেতিবাচক মানসিকতা। এর আগেও রাজ্য তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশের সরব হয়েছিলেন।

আগেও সরব হন চন্দ্র
উপনির্বাচনে তিন কেন্দ্রেই বিজেপির হারের পর চন্দ্রকুমার বসু দলের গঠনতন্ত্রে শুদ্ধিকরনের ডাক দিয়েছিলেন। বলেছিলেন গোটা দেশের রণকৌশল স্বামী বিবেকানন্দ-নেতাজি সুভাষচন্দ্রের ভূমিতে চলবে না। বাংলার জন্য পৃথক রণকৌশল তৈরি করতে হবে। তার জন্য পৃথক ভাবনা দরকার।

দিলীপ কী মন্তব্য করেন
নদিয়ার সভায় দিলীপ ঘোষ বলেছিলেন, যাঁরা আগুনি লাগাচ্ছে, সম্পত্তি নষ্ট করছে, তাদের কি বাপের সম্পত্তি এটা। এটা আমার-আপনার সম্পত্তি। অসম-উত্তরপ্রদেশে আমাদের সরকার এই বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি চালিয়েছে। আমরাও সুযোগ পেলে গুলি করে মারব সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের।

সমালোচনা বাবুল সুপ্রিয়র
দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পর বাবুল সুপ্রিয় টুইট করে সমালোচনায় মুখর হয়েছিলেন। বিজেপি সাংসদ টুইটারে লিখেছিলেন, দিলীপ ঘোষ যা বলেছেন, তাতে বিজেপির কোনও সম্পর্ক নেই। এটা তাঁর কল্পনা প্রসূত মন্তব্য। আমাদের সরকার অর্থাৎ অসম ও উত্তর প্রদেশের বিজেপি সরকার মানুষের উপর কখনই গুলি চালায়নি। খুবই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

পাল্টা দিলীপ ঘোষের
বাবুলকে একহাত নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যে যেমন বোঝে, সে তেমন বলে। তাই বাবুল সুপ্রিয় তাঁর কথার যেমন বুঝেছেন, তেমনই বলেছেন। আমার যা মনে হয়েছে, আমি তা বলেছি। আমাদের সরকার করেছে, সুযোগ পেলে আমরাও করব। তিনি গুলি-মন্তব্যের পর যে এতটুকু দমেননি, তা বুঝিয়ে দিলেন তাঁর কথায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications