বিপদ বাড়ল ভারতী ঘোষের! নাম জড়াল তৃণমূল নেতা খুনে
তৃণমূল নেতা খুনে এবার নাম জড়াল বিজেপি নেত্রী ভারতী ঘোষের। দিন কয়েক আগে পাঁশকুড়ার তৃণমূল পার্টি অফিসের মধ্যেই খুন হয়ে গিয়েছিলেন কুরবার আলি শা।
তৃণমূল নেতা খুনে এবার নাম জড়াল বিজেপি নেত্রী ভারতী ঘোষের। দিন কয়েক আগে পাঁশকুড়ার তৃণমূল পার্টি অফিসের মধ্যেই খুন হয়ে গিয়েছিলেন কুরবার আলি শা। সেই ঘটনায় বিজেপি নেতা আনিসুর রহমান জড়িত বলে অভিযোগ তৃণমূলের। যদিও খুনের পর সাতদিন কেটে গেলেও তাঁকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে সিআইডি নয়, জেলা পুলিশ এই খুনের কিনারা করতে পারবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

নবমীর রাতে খুন করা হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কুরবান আলি শাকে। গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই তৃণমূল কংগ্রেসের নেতাকে। দলীয় কার্যালয়ে বসে ছিলেন তিনি । সেই সময়ে দুষ্কৃতীরা ঢুকে গুলি করে তাকে । কুরবান আলি শা খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই খুনের ঘটনায় তৃণমূলের অভিযোগের তিন বিজেপির দিকে। শুরু থেকেই তৃণমূলের অভিযোগ ছিল স্থানীয় বিজেপি নেতা আনিসুর রহমান এই খুনের পিছনে রয়েছেন।
যদিও এই খুনের ঘটনায় নতুন করে এক অভিযোগ দায়েরের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কুরবার আলি শা-র স্ত্রী অভিযোগ করেছেন লোকসভা নির্বাচনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ কুরবার আলি শাকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর এই এই খুনের ঘটনায় তিনি ভারতী ঘোষের হাত দেখছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ভারতী ঘোষ।
খুনের সাতদিন পরেও মূল অভিযুক্তকে ধরতে পারেনি জেলা পুলিশ। বিভিন্ন মহল থেকে এই খুনে সিআইডিকে দিয়ে তদন্তের দাবি উঠছে। যদিও, শুভেন্দু অধিকারীর দাবি জেলা পুলিশ এই খুনের কিনারা করতে সক্ষম হবে।












Click it and Unblock the Notifications