মুকুল পর্দার আড়ালে থাকলেও বিজেপি নিশ্চিন্ত! ২০২১-এর ভোটযুদ্ধে কড়া চ্যালেঞ্জ নেত্রী মমতাকে

মুকুল আড়ালে গেলেও বিজেপি নিশ্চিন্ত! ২০২১-এর ভোটযুদ্ধে কড়া চ্যালেঞ্জ মমতাকে

মুকুল রায়কে নিয়ে সম্প্রতি জল্পনার পারদ চড়েছে। তবে বিজেপি একপ্রকার নিশ্চিন্ত তাঁকে নিয়ে। মুকুলের নেতৃত্বে যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ জানাবে গেরুয়া শিবির, তার রূপরেখা বলা যায় তৈরি হয়ে গিয়েছে। মুকুল নিজেকে আড়াল করে গুরুত্ব বাড়াতে চাইছেন, কিন্তু কখনই তিনি সম্মান খুইয়ে তৃণমূলে ফিরে যাবেন না বলেই মনে করে বিজেপি।

মাস ছয়েক দূরত্ব বেড়েছে বিজেপির সঙ্গে

মাস ছয়েক দূরত্ব বেড়েছে বিজেপির সঙ্গে

মুকুল রায় প্রায় মাস ছয়েক দূরত্ব তৈরি করেছে বিজেপির সঙ্গে। বিশেষ করে বঙ্গ বিজেপির কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। তিনি সরব হচ্ছিলেন না রাজ্যের বিরুদ্ধেও। তার উপর আবার সদর অফিসে না যাওয়ার সিদ্ধান্ত। হঠাৎ টুইটার থেকে হারিয়ে যাওয়া- এসব নানা কারণে জল্পনার জটাজাল তৈরি হয়েছিল। দিল্লির বৈঠকে বিতর্ক শেষে তিনি জল্পনা উড়িয়েছেন নিজে।

জল্পনা ওড়ালেও দূরত্ব ঘোচেনি মুকুলের

জল্পনা ওড়ালেও দূরত্ব ঘোচেনি মুকুলের

মুকুল রায় ফলাও করে জানিয়েছিলেন তিনি বিজেপিতে আছেন, বিজেপিতেই থাকবেন। কিন্তু মুকুল রায় বাস্তবে দূরত্ব রেখেই চলছেন বঙ্গ নেতৃত্বের সঙ্গে। মধ্য কলকাতার বিজেপি সদর কার্যালয় থেকে যেমন তিনি ১০-১২ কিলোমিটার দূরত্ব রেখেছেন তিনি, একই দূরত্ব তিনি রেখেছেন বঙ্গ বিজেপি থেকেও। তবু কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে নিয়ে নিশ্চিন্ত।

মুকুল মিশনে অবিচল, বিশ্বাস বিজেপির

মুকুল মিশনে অবিচল, বিশ্বাস বিজেপির

বিজেপির স্থির বিশ্বাস মুকুল রায় তাঁর পুরনো দলে ফিরে যাবেন না। তাঁর ফিরে যাওয়ার কোনও প্রশ্নই আসে না। কারণ বিজেপিতে খুব বেশি খুশি আছেন তিনি। তিনি তাঁর মিশনে অবিচল। আবার বিজেপি তাঁকে পদ এবং দায়িত্ব দিয়ে সম্মান দেওয়ার কথাও ভাবছে, যা তাঁর মিশনে তাঁকে নতুন আনন্দ দেবে।

সম্মান খোয়াবেন না, পদ না পেলই বিজেপি ছাড়বেন না

সম্মান খোয়াবেন না, পদ না পেলই বিজেপি ছাড়বেন না

এখন প্রশ্ন একটাই তিনি যদি তৃণমূল কংগ্রেসে ফিরতে চান, তাঁর যুক্তি ও উদ্দেশ্য নিয়ে। কোন যুক্তিতে এবং কোন উদ্দেশ্য নিয়ে তিনি তৃণমূলে ফিরবেন? তিনি কি হার স্বীকার করে সম্মান খুইয়ে তৃণমূলে ফিরবেন? নাকি তিনি শুধু পদ পাননি বলেই বিজেপি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হবেন!

মমতার বিরুদ্ধে সম্মানের লড়াই মুকুলের কাছে

মমতার বিরুদ্ধে সম্মানের লড়াই মুকুলের কাছে

মুকুল রায় বারবার জানিয়েছেন, যাঁরা বাংলার নিয়ন্ত্রণ করছেন তাঁরাই করুন। তিনি জাতীয় ক্ষেত্রে সক্রিয় আছেন। তিনি যোগাযোগ রেখেই চলছেন। এক্ষেত্রে একটা কথা প্রযোজ্য যে, মুকুল রায়ের কাছে বাংলার লড়াই একটা সেন্টিমেন্ট। তা ছেড়ে তিনি কেন বলবেন জাতীয় ক্ষেত্রে সক্রিয়।

মমতা-শাসনের অবসান চান, বার্তা ছিল মুকলের

মমতা-শাসনের অবসান চান, বার্তা ছিল মুকলের

তিনি নিজেকে কেন্দ্রীয় নেতা বলছেন। বঙ্গ বিজেপির তরফেও তাঁকে কেন্দ্রীয় নেতা বলে আখ্যায়িত করা হচ্ছে। কিন্তু তিনি তো এমনটাও বলেছিলেন, বাংলার শাসন থেকে মমতাকে উৎখাত করাই তাঁর পয়লা নম্বর উদ্দেশ্য। তিনি পদ চান না, চান মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান।

শর্ত ছাড়াই বিজেপিতে, পদ দিয়ে সম্মান অপ্রাসঙ্গিক!

শর্ত ছাড়াই বিজেপিতে, পদ দিয়ে সম্মান অপ্রাসঙ্গিক!

বিশেষজ্ঞমহল মনে করছে, মুকুল রায় বিজেপিতে এসেছিলেন কোনও শর্ত ছাড়াই। তিনি চেয়েছিলেন যে কোনও মূল্য মমতার পতন। অমিত শাহের মতো রাজনৈতিক চাণক্যও মুকুল রায়ের সেই বার্তায় উৎসাহিত হয়েছিলেন। এখন তাঁকে পদ দিয়ে সম্মান দেওয়া অপ্রাসঙ্গিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+