বিজেপি এখন তৃণমূল-বি! মমতার দল ভেঙে খান খান হয়ে যাচ্ছে একুশের ভোটের মুখে

বিজেপি এখন তৃণমূল-বি! মমতার দল ভেঙে খান খান হয়ে যাচ্ছে একুশের ভোটের মুখে

আবারও তৃণমূলের বিরাট ভাঙন ধরল। এবার শুধু বিধায়ক-মন্ত্রীরা নন, তৃণমূল ছাড়লেন নিচুস্তরের এক ঝাঁক নেতানেত্রীরা। বিধানসভা ভোটের মুখে পের একবার রক্তক্ষরণ হল তৃণমূলে। দু-দিন আগেই তৃণমূলের পাঁচ বিধায়ক যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার এক মন্ত্রী, এক বিধায়ক ছাড়াও একঝঁক তরুণ তুর্কি নেতা-নেত্রী যোগ দিলেন বিজেপিতে।

ভোটের মুখে বিজেপির শক্তিবৃদ্ধি তৃণমূলী যোগদানে

ভোটের মুখে বিজেপির শক্তিবৃদ্ধি তৃণমূলী যোগদানে

বুধবার দিলীপ ঘোষ ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের নেতারা বিজেপিতে যোগ দিলেন। প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদা থেকে শুরু করে বিধায়ক গৌরীশঙ্কর দত্ত, একাধিক কাউন্সিলর, মেয়র পারিষদ, তৃণমূলের পদাধিকারীর যোগদান ভোটের মুখে বিজেপির শক্তিবৃদ্ধি করল। এদিন বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের সাংসদের বোন ও অভিনেতা বনি সেনগুপ্তও।

পরগাছা নেতাদের এনে বিজেপি কার্যত তৃণমূলের বি টিম

পরগাছা নেতাদের এনে বিজেপি কার্যত তৃণমূলের বি টিম

তৃণমূল যেমন ভাঙছে, গড়ছে বিজেপি। কিন্তু এই গড়ে ওঠা পরমাটিতে। পরগাছা নেতাদের এনে বিজেপি কার্যত তৃণমূলের বি টিম হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ-সহ কতিপয় নেতা রয়েছেন বিজেপির। বাকি সবই তৃণমূলের নেতা-নেত্রীরা আজ বিড় জমাচ্ছেন বিজেপিতে। এই দলবদলের ফল তাই বিজেপিকে পায়ের তলায় কতটা জমি দেবে প্রশ্ন রয়েই যায়।

বিজেপিতে এখন প্রতিযোগিতা চলছে দলবদল করানোর

বিজেপিতে এখন প্রতিযোগিতা চলছে দলবদল করানোর

তারপর বিজেপিতে এখন তৃণমূল নেতাদের আধিক্য থাকায় তাঁদের মধ্যেই প্রতিযোগিতা শুরু হয়েছে কে কত সদস্যকে যোগদান করাতে পারে। একদিন মুকুল রায় তো অন্যদিন শুভেন্দু অধিকারী, আবার রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের নিজের শক্তি প্রদর্শন করছেন। বিজেপি এখন বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের শেল্টার হয়ে উঠেছে।

বিজেপি দলটা প্রকারান্তরে তৃণমূল বলে মনে হতে পরে

বিজেপি দলটা প্রকারান্তরে তৃণমূল বলে মনে হতে পরে

বিজেপি এর আগে ফলাও করে ঘোষণা করেছিল ভোটের মুখে কোনও যোগদান করানো হবে না। কেননা বেনোজল ঢুকুক তা চাইছে না আরএসএস। এর ফলে দলের ক্ষতি হতে পারে। আদি নেতারা বেঁকে বসতে পারে। বিজেপি দলটা প্রকারান্তরে তৃণমূল বলে মনে হতে পরে। কিন্তু সেই যুক্তি উড়িয়ে প্রতিদিনই দলবদল চলছে।

বিজেপিতে ভিড় বিক্ষুব্ধ তণমূল নেতাদের, অঙ্ক জটিল

বিজেপিতে ভিড় বিক্ষুব্ধ তণমূল নেতাদের, অঙ্ক জটিল

বিজেপিতে লোকবল বাড়ছে। তৃণমূল নেতারা এখন বিজেপিকে নিজের ঘর বানিয়ে ফেলেছে। প্রতিদিনই নিয়ম করে অসন্তোষ বাড়ছে তৃণমূলে। বিক্ষুব্ধ হলেই বিজেপিতে যোগদানের রাস্তা পরিষ্কার। এই অবস্থায় তৃণমূল ও বিজেপির লড়াই বাংলায় কী মাত্রা পায়, সেদিকে চোখ রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+