২০২১-এ মমতার পতনের পূর্বাভাস সমীক্ষায়! বাংলায় ভোট শতাংশে তৃণমূলকে টেক্কা বিজেপির
২০২১-এ মমতার পতনের পূর্বাভাস! বাংলায় ভোট শতাংশে তৃণমূলকে টেক্কা বিজেপির
পরিসংখ্যানে বিস্তর ফারাক। বর্তমান সমীক্ষা রিপোর্টে একেবারেই সঙ্গতিপূর্ণ নয় লোকসভা নির্বাচনের ফলের সঙ্গে, সঙ্গতিপূর্ণ নয় উপনির্বাচনের সঙ্গেও। দুই পরিসংখ্যানই পরস্পরবিরোধী। একদিকে এই সমীক্ষা রিপোর্ট বলছে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়েই সমর্থন রয়েছে বাংলার, অন্যদিকে এই সমীক্ষাতেই প্রকাশ পশ্চিমবঙ্গে বিজেপির বড় উত্থান ঘটছে।

ভোট শতাংশে তৃণমূলকে টেক্কা বিজেপির
সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ভোট শতাংশে বিজেপি তৃণমূলকে ছাপিয়ে গিয়েছে বাংলায়। এই সমীক্ষা জানাচ্ছে, বর্তমানে বিজেপির ভোট শতাংশ ৪০.৫ শতাংশ। আর তৃণমূলের পক্ষে ভোট ৩৬.৩ শতাংশ। এই পরিসংখ্যান ২০১৯ সালের নির্বাচনী ফলাফলের বিপরীত। ২০১৯-এ তৃণমূল বিজেপির তুলনায় বেশি ভোট পেয়েছিল।

২০১৯-এর নির্বাচনে ভোট শতাংশ
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৪০.২৫ শতাংশ। আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৩.২৮ শতাংশ ভোট। অর্থাৎ তৃণমূল বিজেপির তুলনায় ৩.০৩ শতাংশ বেশি ভোট পেয়েছিল। কিন্তু সমীক্ষা জানাচ্ছে বিজেপি তৃণমূলের তুলনায় ৪.২ শতাংশ বেশি ভোট পেতে পারে। কিন্তু উপনির্বাচনে ভিন্ন ফল দেখিয়েছে।

মুখ্যমন্ত্রীর লড়াইয়ে এগিয়ে মমতা
সম্প্রতি আইএএনএস-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রীদের যে রিপোর্ট কার্ড সামনে এসেছে, তাতে মমতার স্থান সবার উপরে। এই রিপোর্ট অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিজেপির মুখ্যমন্ত্রীদের চেয়ে অনেক ভাল পারফরম্যান্স করেছেন। প্রথম চারেই রয়েছেন অবিজেপি রাজ্যের চার মুখ্যমন্ত্রী। তার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর স্থান সবার উপরে।

মমতার প্রাপ্ত ভোট রেটিং
এই সমীক্ষার ফল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসংবাদ বয়ে এনেছে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে। আএএনএস-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ৬৭.২ শতাংশ মানুষ চাইছে মমতাকেই তাঁরা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে তাঁরা ‘খুব সন্তুষ্ট'।












Click it and Unblock the Notifications