প্রতি বুথে ১০০ পরিবার টার্গেট বিজেপির, তৃণমূলকে পাল্টা দিতে নামছেন ২৫০০০ কর্মী
নাগরিকত্ব সংশোধিত আইন আসার পর থেকেই বিরোধীরা আন্দোলনে নেমেছে। তার পাল্টা অভিনন্দন যাত্রা শুরু করেছে বিজেপি। কিন্তু বিজেপি মনে করছে শুধু অভিনন্দন যাত্রায় বেরিয়ে ফায়দা হবে না।
নাগরিকত্ব সংশোধিত আইন আসার পর থেকেই বিরোধীরা আন্দোলনে নেমেছে। তার পাল্টা অভিনন্দন যাত্রা শুরু করেছে বিজেপি। কিন্তু বিজেপি মনে করছে শুধু অভিনন্দন যাত্রায় বেরিয়ে ফায়দা হবে না। নাগরিকত্ব আইনের সমর্থনে রাজ্যজুড়ে বাড়ি বাড়ি প্রচার চালাতে হবে। সেজন্য ইতিমধ্যে টার্গেট ফিক্সড করেছে বিজেপি।

বুথপিছু ১০০ পরিবার টার্গেট বিজেপির
বিজেপি এই লক্ষ্যে ২৫ হাজার কর্মীকে ময়দানে নামাচ্ছে। তাঁরা বুথপিছু ১০০ পরিবারের কাছে যাবে। নাগরিকত্ব আইন নিয়ে বোঝাবে। এই আইন যে কারও নাগরিকত্ব কাড়বে না, নাগরিকত্ব দেবে তা বোঝাতেই এই প্রচারের ঘটা বিজেপির। জানুয়ারি থেকেই এই অভিযানে নামছে রাজ্য বিজেপি।

১৬ জানুয়ারি থেকে প্রচারে ঝড়
এই প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীরা বোঝাবে, তৃণমূল ও বাম-কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে। সেই ভুল ভাঙিয়ে দিতে হবে। ১৬ জানুয়ারি থেকে প্রচারে ঝড় তুলতে পরিকল্পনা সেরে নিয়েছে বিজেপি। তৈরি হয়ে গিয়েছে লিফলেটও। লিফলেট প্রচারও হবে একইসঙ্গে।

প্রতিটি প্রশ্নের জবাব লিফলেটে
বিজেপি লিফলেট তৈরি করেছে বিরোধীদের তোলা নানা অভিযোগের উত্তর দিয়ে। প্রতিটি প্রশ্নের জবাব রয়েছে লিফলেটে। শুধু কর্মীরা নন, একঝাঁক কেন্দ্রীয় নেতা-মন্ত্রী আসছে সিএএ-র সমর্থনে প্রচারের জন্য। সম্প্রতি রাজ্ বিজেপির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারা দেশে ৩ কোটি পরিবারে
বিজেপি সারা দেশজুড়েই এই আন্দোলনে নামছে। সারা দেশে তিনকোটিরও বেশি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে সিএএ-র সমর্থনে প্রচার চালাবে বিজেপি। শুধু বাংলাতেই ১ কোটি পরিবারকে টার্গেট করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, তাঁরা অধিকাংশ উদ্বাস্তু পরিবারের কাছে যাবেন। তাঁদের বোঝাবেন এই আইনের উপকারিতা।

নাগরিকত্ব পেতে ঘোষণাই যথেষ্ট
বিজেপি নেতৃত্বের বক্তব্য, কোনও নথি নয়, হিন্দুদের নাগরিকত্ব পেতে শুধু ঘোষণাটাই যথেষ্ট। যাঁরা জানাবেন অত্যাচারিত হয়ে এ দেশে এসেছেন, তাঁরাই নাগরিকত্ব লাভ করবেন। এমন কথাও বোঝানো হবে, তৃণমূল হিন্দুদের নাগরিকত্ব দেওয়া আটকাতে চাইছে। বোঝানো হবে, মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছেন। শিক্ষক ও বুদ্ধিজীবীদের নিয়েও আলাদা করে বৈঠক করা হবে।












Click it and Unblock the Notifications