প্রাক্তন মন্ত্রী-সহ তিন নেতাকে শোকজের নাটক করছে তৃণমূল, বিজেপি হানল মোক্ষম বান
প্রাক্তন মন্ত্রী-সহ তিন নেতাকে শোকজের নাটক করছে তৃণমূল, বিজেপি হানল মোক্ষম বান
রাজ্যের এক প্রাক্তনমন্ত্রীসহ তিন হেভিওয়েট নেতাকে শোকজ করেছে তৃণমূল। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে বিজেপি জানাল, এটা তৃণমূলের আইওয়াশ ছাড়া কিছু না। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস শুদ্ধিকরণে নেমেছে। কিন্তু মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের চরিত্র পরিষ্কার হয়ে গিয়েছে। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।

বিজেপির অভিযোগ, নেতাদের শোকজ করে গিমিক করছে তৃণমূল কংগ্রেস। এটা স্রেফ একটা নাটক। তৃণমূল নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ওসব নাটক করছে। মানুষকে ওসব করে আর বোকা বানানো যাবে না। মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে তৃণমূলের স্বরূপ। ২০২১-এ বাংলার মানুষ সব খেলা বন্ধ করে দেবে। পরিবর্তন আসছেই, তৃণমূলের শক্তি নেই সেই পরিবর্তন আটকানোর।
বিজেপির সাফ কথা, তৃণমূল বিপাকে পড়ে এখন শুদ্ধিকরণের কথা বলছে। শুদ্ধিকরণের নাটক করছে। সিপিএমও শেষ সময়ে শুদ্ধিকরণের পথ নিয়েছিল। তারপর কী হয়েছিল, সবাই জানে। তৃণমূলেরও একই অবস্থা হবে। তৃণমূলে শেষের শুরু হয়ে গিয়েছে। ২০২১-এই তৃণমূলের বিদায় ঘণ্টা বাজতে চলেছে।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানান, দুর্নীতি করলে কাউকেই ছেড়ে কথা বলা হবে না। ত্রাণ নিয়ে কোনও দুর্নীতি মানা হবে না। নেতাদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি এই মর্মে রাজ্য নেতৃত্বকে দুর্নীতিগ্রস্ত নেতাদের একটি তালিকা করে জেলায় পাঠানোর নির্দেশ দেন।
সেই তালিকা পেয়েই বাঁকুড়া জেলার সভাপতি শুভাশিস বটব্যাল বিষ্ণুপুরের প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমানে প্রশাসক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতীম সিংহ, তালডাংরা ব্লক যুব তৃণমূলের সভাপতি তাপস সুরকে শোকজের চিঠি ধরান। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের উত্তর দিতে বলা হয়।












Click it and Unblock the Notifications