রাজ্যে ২ দিনের সফরে নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে কোর কমিটির বৈঠকে দিলীপ
দুই দিনের সফরে আজ রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণের পর এটি তাঁর প্রথম রাজ্য সফর।
কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নবীনের এই সফর তাৎপর্যপূর্ণ।

পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে তাঁকে আজ স্বাগত জানান রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্বও।
সন্ধ্যায় দুর্গাপুরের চিত্রালয় মেলা প্রাঙ্গণে নবীন কমল মেলায় যোগ দেন। এরপর শহরের একটি হোটেলে শীর্ষ নেতা ও কার্যকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠকে বসেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সফরসূচি অনুযায়ী কাল সকালে দুর্গাপুরের ভিরিঙ্গী কালী মন্দিরে পুজো দেবেন নবীন। চিত্রালয় ময়দানে সাংগঠনিক সভায় ভাষণ দিয়ে আসানসোলের রানিগঞ্জে আরও একটি বৈঠকে অংশ নেবেন তিনি। দলীয় সূত্রে খবর, দিনের শেষে অন্ডাল থেকে তাঁর দিল্লি রওনা হওয়ার কথা।












Click it and Unblock the Notifications