বাংলায় পরিকল্পিত ভোট পরবর্তী হিংসা হয়েছে, মমতাকে তীব্র নিশানা নাড্ডার
বাংলায় পরিকল্পিত ভোট পরবর্তী হিংসা হয়েছে, মমতাকে তীব্র নিশানা নাড্ডার
বাংলায় পরিকল্পিত ভোট পরবর্তী হিংসা চালানো হয়েছে। এমনই অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজনৈতিক দলের সঙ্গে দুষ্কৃতীরা হাত মিলিয়ে হিংসা চালিয়েছে। পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। একের পর এক তোপ দেগেছেন জেপি নাড্ডা।

বাংলায় ভোট পরবর্তী হিংসা
বাংলায় তৃণমূল কংগ্রেসের জয়ের পর নজির বিহীন ভোট পরবর্তী হিংসা হয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সরাসরি এই নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন বাংলায় ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের পর যে ভাবে হিংসা চালিয়েছে শাসক দল তা আর কোনও রাজ্যে হয়নি। কেরল, তামিলনাড়ু, অসম, পণ্ডিচেরীতেও ভোট হয়েছে। কেরল, তামিলনাড়ুতে বিজেপি জেতেনি। কিন্তু বাংলার মতো ভোট পরবর্তী হিংসা সেসব কোনও রাজ্যে হয়নি।

পরিকল্পিত হিংসা
বাংলায় পরিকল্পিতভাবে ভোট পরবর্তী হিংসা চালানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ফ্যাক্স ফাইন্ডিট কমিটি সেই রিপোর্টই জমা দিয়েছে। এই নিয়ে সরব হয়েছেন জেপি নাড্ডা। তিনি অভিযোগ করেছেন দুষ্কৃতিরা রাজনৈতিক দলের মদতে হিংসা চালিয়েছে বাংলায়। পুলিশ চুপ করে সব দেখেছে। ১০৮ জন বিজেপি কর্মীর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। যাঁরা বিজেপি করতেন তাঁদের জরিমানা করা হয়েছে। পুলিশের সামনেই চলেছে সেইসব কর্মকাণ্ড।

মহিলারা সুরক্ষিত নন
বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মহিলারা সুরক্ষিত নন। বিশেষ করে মহিলা বিজেপি কর্মীদের টার্গেট করা হয়েছে। তাঁদের ধর্ষণ করা হয়েছে একাধিক জায়গায়। পুলিশ অভিযোগ নেয়নি। আরামবাগ-বিষ্ণুপুরে বিজেপি কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভোটের পরে যেভাবে বিরোধী দলের উপর হামলা চালানো হয়েছে বাংলায় তা নজির বিহীন বলে দাবি করেছেন জেপি নাড্ডা।

দলিতদের উপর হামলা
ভোট পরবর্তী হিংসায় বেছে বেছে দলিতদের টার্গেট করা হয়েছে। তাঁদের আধারকার্ড-রেশন কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। বিজেপি চুপ করে বসে সেটা দেখবে না। তার জবাব দেবে। ৫ বছর পরে বিজেপি বাংলা দখল নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাড্ডা। ভোট পরবর্তী হিংসা নিয়েও মানবাধিকার কর্মীরা কেন সরব হননি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।












Click it and Unblock the Notifications