বেসুরো রাজীবকে ফোন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের, শুভেন্দু দিল্লি যেতেই কী পদক্ষেপ? বাড়ছে জল্পনা
বেসুরো রাজীবকে ফোন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের, শুভেন্দু দিল্লি যেতেই কী পদক্ষেপ? বাড়ছে জল্পনা
রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। গতকাল ফেসবুকে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত রাজীব বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে টার্টার্ড বিমানে করে নিয়ে গিয়ে বিজেপিতে যোগ দান করানো হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। এবং প্রার্থী বাছাইয়ের আগেও যথেষ্ট গুরুত্ব দিয়ে বিজেপি রাজীবকে দিল্লিতে ডেকে নিয়ে যায়। এবং তাঁর দাবি মতো ডোমজুড়ের টিকিট দেওয়া হয়েছিল রাজীবকে।

বেসুরো রাজীব
গতকাল থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ার পরেই ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাতে স্পষ্ট বিজেপির নির্বাচনী নিতে নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা। তিনি অভিযোগ করেছেন বিজেপি কথায় কথায় দিল্লির জুজু দেখানো মেনে নেমে নেয়নি বাংলার মানুষ। বিজেপির উগ্র হিন্দুত্ববাদকেও মেনে নেয়নি তারা। এক কথায় রাজীব যে বীতশ্রদ্ধ বিজেপির প্রতি সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

রাজীবকে ফোন কেন্দ্রীয় নেতৃত্বের
বেসুরো রাজীবের ফেসবুক পোস্ট নিয়ে যখন তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছে ঠিক তখনই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লি থেকে রাজীবের কাছে যেসময় ফোন আসে সেসময় দিল্লিতে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজীবকে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা বলেই মনে করা হয়। সেকারণেই দলবদলের সময় রাজীবকে বাড়তি গুরুত্ব দিয়েছিল বিজেপি। বিশেষ চার্টার্ড বিমানে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা নিয়েছিলেন রাজীব।

রাজীবকে নিয়ে পোস্টার
ফেসবুক পোস্টের পরের দিনই ডোমজুড়ে রাজীবের বিরুদ্ধে পোস্টার পড়ল। সলপ বাজারে রাজীবের বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা গিয়েছে। তাতে লেখা হয়েছে বিশ্বাসঘাতর, গদ্দার মিরজাফরদের দলে ফেরানো যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য রাজীবের দল বিরোধী ফেসবুক পোস্টের পরেই তার তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়। শোনা যেতে শুরু করে রাজীব দলে ফিরছেন।

অরূপ রায়ের বার্তা
রাজীবকে যে তৃণমূল ফেরাবে না তা স্পষ্ট করে দিয়েছেন অরূপ রায়। তিনি বলেছেন রাজীব উৎপল দত্তের থেকেও বড় অভিনেতা। গদ্দারদের কখনও দলে ফেরানো হবে না। অন্যদিকে আবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রাজীবকে নিশানা করে ফেসবুকে বলেছেন যাঁদের মেরুদণ্ড নেই তাঁরাই আবার তৃণমূলে ফিরতে চাইবেন।












Click it and Unblock the Notifications