বিজেপি-তৃণমূলের কর্মসূচির লড়াই! ‘বাংলার গর্ব মমতা’র বিরুদ্ধে দাখিল ১০ দফা চার্জশিট

তৃণমূল সরকার ব্যর্থ! মমতা বন্দ্যোপাধ্যায় অসফল শাসক। এই অভিযোগ তুলে দশদফা চার্জশিট নিল বিজেপি। রাজ্যের পাঁচ কোটি মানুষের কাছে ওই ১০ দফা চার্জশিট নিয়ে যাবেন বিজেপি নেতা-কর্মীরা।

তৃণমূল সরকার ব্যর্থ! মমতা বন্দ্যোপাধ্যায় অসফল শাসক। এই অভিযোগ তুলে দশদফা চার্জশিট নিল বিজেপি। রাজ্যের পাঁচ কোটি মানুষের কাছে ওই ১০ দফা চার্জশিট নিয়ে যাবেন বিজেপি নেতা-কর্মীরা। 'বাংলার গর্ব মমতা' কর্মসূচির পাল্টা কৌশল নিয়ে এবার আসরে নামছে বিজেপি। নয়া কর্মসূচির প্রচার শুরু হচ্ছে শীঘ্রই।

১০ দফা চার্জশিট তৈরি

১০ দফা চার্জশিট তৈরি

গত ১ মার্চ শহিদ মিনারের সভা মঞ্চ থেকে দলের ‘আর নয় অন্যায়' কর্মসূচির সূচনা করেছিলেন অমিত শাহ। সেই কর্মসূচির দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি প্রচার শুরু করবে বিজেপি। ১৫ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ে তৃণমূল সরকারের ব্যর্থতা ও রাজ্যের দুর্দশা নিয়ে ১০ দফা চার্জশিট তৈরি করা হয়েছে।

১০টি ভিডিও নিয়ে পাঁচ কোটি মানুষের কাছে

১০টি ভিডিও নিয়ে পাঁচ কোটি মানুষের কাছে

মোট ১০টি ভিডিও তৈরি করা হয়েছে। সেই ভিডিওগুলি নিয়ে রাজ্যের পাঁচ কোটি মানুষের কাছে যেতে চাইছে বিজেপি। বিজেপিও জনসংযোগ ঘটাতে এই কর্মসূচি নিয়েচে। ‘দিদিকে বলো'তে তৃণমূল যে সাড়া পেয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই বিজেপি ‘আর নয় অন্যায়' কর্মসূচি গ্রহণ করে।

‘বাংলার গর্ব মমতা' বনাম ‘আর নয় অন্যায়'

‘বাংলার গর্ব মমতা' বনাম ‘আর নয় অন্যায়'

তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় চটজলদি আরও একটি কর্মসূচি সামনে এনে ফেলে। ‘বাংলার গর্ব মমতা' কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গে তা শুরুও হয়ে গিয়েছে। আর অন্যদিকে শুরু হয়েছে বিজেপির ‘আর নয় অন্যায়'। দুটি কর্মসূচি এখন সম্মুখ সমরে। এখান থেকে কে লাভ তুলতে পারে, সেটাই দেখার।

তৈরি ভোট-জয়ের রণকৌশল

তৈরি ভোট-জয়ের রণকৌশল

সামনেই পুরসভা নির্বাচন। তারপরই ২০২১-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে জিতে বাংলা দখলই বিজেপির পাখির চোখ। সেই লক্ষ্যেই বিজেপির তাবড় নেতারা কর্মসূচির আমদানি করছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহারা আসরে নেমে পড়েছেন। তৈরি ভোট-জয়ের রণকৌশল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+