গোর্খা জনজাতিরা বহিরাগত ও অনুপ্রবেশকারী! শোভনদেবের ‘অবমাননাকর’ মন্তব্যের বিরোধিতায় বিজেপি
বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের উপর বিধানসভায় আলোচনার সময় গোর্খাল্যান্ড নিয়ে গণভোট চেয়েছিলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিজেপির সেই অস্বস্তি কাটতে না কাটতেই তৃণমূলকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গোর্খা-জনজাতি মন্তব্য নিয়ে তোলপাড় হল বিধানসভা।

শোভনকে মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে হবে বলে দাবি
গোর্খা জনজাতিদের সম্পর্কে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে চূড়ান্চত হই হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষ ত্যাগ করে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। অবিলম্বে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে তাঁর গোর্খা জনজাতি সম্পর্কিত মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে হবে বলে দাবি করে বিজেপি।

বিধানসভার বাইরে এসে বিক্ষোভে শামিল বিজেপি বিধায়করা
বিজেপির অভিযোগ, বঙ্গভঙ্গ নিয়ে এক আলোচনায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গোর্খা জনজাতিদের বহিরাগত ও অনুপ্রবেশকারী বলে অপমান করেছেন। তাই অবিলম্বে মন্তব্য প্রত্যাহার তাঁকে গোর্খাদের কাছে ক্ষমা চাইতে হবে। সেই দাবিতেই চলে বিক্ষোভ। বিধানসভার বাইরে এসে বিক্ষোভে শামিল হন বিজেপি বিধায়করা।

বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলে অভিযোগ শোভনদেবের
শোভনদেব চট্টোপাধ্যায় জানান, ইতিহাস তুলে ধরে তিনি বক্তব্য রখেছেন। গোর্খা জনজাতিদের অপমান করার উদ্দেশ্য তাঁর ছিল না। আর তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি যা বলতে চেয়েছেন, তা বিকৃত করে দেখানো হচ্ছে বলে তিনি জানান।

গোর্খা্ল্যান্ড নিয়ে গণভোটের দাবিতে প্রস্তাব বিজেপি বিধায়কের
সোমবার রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে বিতর্কের সময় গোর্খাল্যান্ড নিয়ে গণভোটের দাবি জানান বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বলেন, পাহাড়ের মানুষের ভাবাবেগকে মর্যাদা দিয়ে কেন্দ্রীয় সরকার এবং কেন্রী় য় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গোর্খা্ল্যান্ড নিয়ে গণভোটের আয়োজন করতে হবে। এই মর্মে তিনি সরকারের কাছে আবোদন জানান।

প্রকারান্তরে বিধানসভাতেই পৃথক গোর্খাল্যন্ডের দাবি বিজেপির
বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব বিতর্কে অংশ নিয়ে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, গোর্খাল্যান্ড ইস্যুর জন্য মানুষ আমাকে সমর্থন করেছে। পাহাড়ে মানুষ কী চাইছেন, কেন চাইছেন তা জানার জন্য গণভোটের আয়োজন করা দরকার। কেন্দ্রীয় সরকার এবং ভারতের নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে রাজ্য সরকার মানুষের মত জানার চেষ্টা করুক। অর্থাৎ প্রকারান্তরে বিধানসভাতেই পৃথক গোর্খাল্যন্ডের দাবি করে বসলেন বিজেপি বিধায়ক।

গোর্খাল্যান্ড নিয়ে গণভোটের দাবির বিরোধিতায় মন্ত্রী সাবিনা
রাজ্যের তরফে গোর্খাল্যান্ড নিয়ে গণভোটের দাবির বিরোধিতা করা হয়। রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি বিধায়ক তথা নেতারা যখনই ভাগীরথী নদী অতিক্রম করেন, তখনই পৃথক রাজ্যের দাবি সমর্থমন করেন। আবার দক্ষিণবঙ্গে এলেই তাঁরা অখণ্ড বাংলার কথা বলেন। এভাবেই দ্বিচারিতা করে যাচ্ছে বিজেপি।

গোর্খাল্যান্ড ইস্যুতে উত্তপ্ত হতে পারে পাহাড়, রাজ্য সাবধানী
এর আগেও রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাস হয়েছে। ২০১৭ সালেও এই প্রস্তাব আনা হয়েছিল। ফের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাস করা হল ২০২৩-এ। পাহাড় যে ফের গোর্খাল্যান্ড ইস্যুতে উত্তপ্ত হতে পারে, তার আভাস পেয়েই রাজ্য সাবধানী। উল্লেখ্য, পাহাড়ে কিছুদিন ধরেই গোর্খাল্যান্ড ইস্যুতে সঙ্ঘবদ্ধ হচ্ছে আঞ্চলিক দলগুলি। তড়িঘড়ি জিটিএ প্রধান অনীত থাপার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications