Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gorkhaland: গোর্খাল্যান্ডের দাবিতে বিধানসভায় অবস্থানে বিজেপি বিধায়ক, রাজ্যের পাশাপাশি কেন্দ্রের মনোভাবে ক্ষোভ

Gorkhaland Issue: আগামী বছরই লোকসভা নির্বাচন। তার আগে ফের জোরালো হচ্ছে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন। পাহাড়ের রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন দিল্লির রাজপথে ধর্না দিচ্ছে।

চলতি মাসেই গোর্খাল্যান্ডের দাবিতে ঘোষিত হয়েছে ধর্না-বিক্ষোভ, এমনকী আমরণ অনশনের কর্মসূচি। মূল দাবিকে সমর্থন জানিয়ে আজ বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে একাই অবস্থানে বসলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।

Gorkhaland: গোর্খাল্যান্ডের দাবিতে বিধানসভায় অবস্থানে বিজেপি বিধায়ক

কার্শিয়াং থেকে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীকে হারিয়ে বিধায়ক হয়েছেন বিষ্ণু। তিনি এদিন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মনোভাবের তীব্র সমালোচনা করলেন। যা স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়েছে বিজেপির। সাংসদ রাজু বিস্তার ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ রয়েছে তাঁর। গোর্খাদের আশ্বাস দিয়েও তা থেকে সরে আসায় বিস্তার কাছে আর কোনও দাবি বা অনুরোধ রাখতে চাইছেন না বিষ্ণু।

বিষ্ণুপ্রসাদ শর্মার কথায়, পাহাড়ে বিজেপি খাতা খুলেছে দার্জিলিং থেকেই। ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন বিজেপি প্রার্থীরা। কিন্তু ১৫ বছর ধরে গোর্খাদের যে আশ্বাস দেওয়া হয়েছে তার কোনও কিছুই পূরণ হয়নি। ২০১৯ সালে লোকসভা ভোটের সংকল্পপত্রের বিন্দুমাত্র পূরণ না হওয়ায় সরব বিষ্ণুর সাফ দাবি, আর আশ্বাস নয়, এবার কাজ হোক।

Gorkhaland: গোর্খাল্যান্ডের দাবিতে বিধানসভায় অবস্থানে বিজেপি বিধায়ক

বিধায়ক বলেন, আজ আমি প্রশ্ন করছি, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কিছু টেকনিক্যাল প্রশ্ন তুলবে। কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমরা বাস্তবায়িত করতে পারলাম? আমি শুদ্ধ রাজনীতি করতে চাই। পাহাড়ে ১৫ বছর ধরে প্রতিশ্রুতি দিচ্ছি। আজ আমাদের হাতে সংসদের মাত্র একটা সেশন বাকি আছে। আজ পর্যন্ত আমাদের ইস্যু সংসদের ভিতর তোলা হয়নি। ১৫ বছর ধরে সাংসদ দিচ্ছি। আমাদের দাবি কবে পূরণ হবে?

গোর্খাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আর্জি জানান বিষ্ণু। তিনি বলেন, প্রতিশ্রুতি রক্ষা করতে না পারাতেই পঞ্চায়েত ভোটে খারাপ ফল হয়েছে। পাহাড়ে লড়াইয়ের পথ ভবিষ্যতে আমি ঠিক করব। একইসঙ্গে রাজ্য সরকারের কাছে আমার প্রশ্ন, গোর্খাল্যান্ডের দাবি তোলা কি অসাংবিধানিক? তা যদি না হয় তাহলে এর বিরোধিতা কেন?

বিজেপি বিধায়কের এমন অবস্থান প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সকলেরই স্বাধীনতা রয়েছে। উনি ওঁর এলাকার সমস্যার কথা তুলে ধরতেই পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+