'অনুব্রতর মশারি ফুটো করে দিয়েছে মানুষ', কে বললেন এমন কথা জানেন

অনুব্রতর গড় বীরভূমে ঘাসফুলকে জোর টক্কর দিয়এছে পদ্মশিবির। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সামনে আসতেই এই জেলার মল্লারপুর উত্তপ্ত হয়ে ওঠে দুই শিবিরের সংঘর্ষে। চলে পুলিশের লাঠিচার্জ।

অনুব্রতর গড় বীরভূমে ঘাসফুলকে জোর টক্কর দিয়এছে পদ্মশিবির। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সামনে আসতেই এই জেলার মল্লারপুর উত্তপ্ত হয়ে ওঠে দুই শিবিরের সংঘর্ষে। চলে পুলিশের লাঠিচার্জ। অন্যদিকে , লোকসভা ভোটে বিজেপিকে 'গো হারান হারানোর' রণহুঙ্কার দিয়ে দেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এরপর, পাল্টা তোপ দাগেন বীরভূমে বিজেপি-র জেলা সভাপতি রামকৃষ্ণ রায়।

অনুব্রতর মশারি ফুটো করে দিয়েছে মানুষ, কে বললেন এমন কথা জানেন

রামকৃষ্ণ রায় বলেন, 'গ্রামে গ্রামে অনুব্রত বাবুর মশারি ফুটো করে দিয়েছে মানুষ'। তিনি আরও বলেন, তৃণমূল লোকসভা ভোট টের পেয়ে যাবে যে কতটা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে মা মাটি মানুষের দল। বীরভূমে জেলা পরিষদের আসনে ভোট হয়নি। বেশিরভাগ পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। রামকৃষ্ণ রায় জানান,জেলায় ২৭৯টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৫৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি। বামফ্রন্ট পেয়েছে ৬টি। কংগ্রেসের দখলে এসেছে ১টি। রামকৃষ্ণ রায়ের দাবি , বীরভূমে বিরোধী দল হিসাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে বিজেপি।

এর আগে , ভোটের ফল নিয়ে অনুব্রত গোষণা করেন, 'রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন। রাস্তায় দাঁড়িয়ে থাকবে উন্নয়ন।'তিনি জানিয়ে দেন, বীরভূমের পঞ্চায়েত ভোটে উন্নয়নের প্রতিচ্ছবি পড়েছে। বাকি উন্নয়নের নজির তিনি দেখাবেন আসন্ন লোকসভায়। স্পষ্ট বার্তায় তিনি জানান, উন্নয়ন দেখেই মানুষ তৃণমূলকে বেছে নেবে। এখানে অন্য কোনও পার্টির কোনও প্রভাব নেই। তাঁরা প্রার্থী দিতেও পারবেন না। এমনকী এমন দাবিও তিনি করেছিলেন, যদি বিরোধীরা প্রার্থী দিতে চান, তাঁর ব্যবস্থা তিনি করে দেবেন। উল্লেখ্য, ভোটের ময়দানে অনুব্রত মণ্ডলের আরেকটি বার্তাও বেশ চর্চায় আসে, তা হল, 'মশারি খাঁটানো আছে। আর মশা ঢুকবে না।' তাঁর কথায়, 'বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। ওরা তাই সন্ত্রাসের কথা বলে সাংগঠনিক দুর্বলতা ঢাকার চেষ্টা করছে। সবই ঢপ ওদের।' সেই প্রেক্ষিতেই এদিন বীরভূমের কেষ্টর বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির রামকৃষ্ণ রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+