হাইকোর্টের নির্দেশে বাতিল ভাটপাড়ার অনাস্থা ভোট

ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তিন তৃণমূল কাউন্সিলরের আনা অনাস্থা প্রস্তাব নোটিশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই অনাস্থা নোটিশ খারিজের পাশাপাশি গোটা প্রক্রিয়া বাতিল করে পৌর আইন মেনে আবার নতুন করে ভোট প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন বিচারপতি অরিন্দম সিনহা।

হাইকোর্টের নির্দেশে বাতিল ভাটপাড়ার অনাস্থা ভোট

এদিন মামলার শুনানিতে মামলাকারী বিজেপি কাউন্সিলরদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন, আগামী ২০ জানুয়ারি অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। পুরপ্রধান সৌরভ সিংহ ২০ জানুয়ারি অনাস্থা নিয়ে বৈঠক ডাকলেও, নিয়ম ভেঙে তার আগেই ২ জানুয়ারি, বৈঠক ডাকে তৃণমূল। তৃণমূল নিয়ম ভেঙে ভোট করেছে বলে আদালতে দাবি করেন তিনি।

২০১৬ সালে পুরুলিয়া পুরসভার ক্ষেত্রে এর থেকে বেশি সময় চেয়ে তৃনমূলের চেয়ারম্যান নোটিশ দিয়েছিলেন আদালতে তথ্য দেখান মামলাকারীদের আইনজীবী। কিন্তু সেখানে তৃনমূল আপত্তি জানায়নি।

আদালতে প্রশ্ন তুলে তাঁর আরও দাবি, চেয়ারম্যানের নোটিশকে চ্যালেঞ্জ না করে কিভাবে তিন তৃনমুল কাউন্সিলর নতুন করে মিটিং ডাকলেন? সরকার কেন এই মামলা লড়ছেন?

পাল্টা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত জানান, গত ৬ ডিসেম্বর বিজেপি শাসিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। পুর আইন অনুসারে, ১৫ দিনের মেয়াদ শেষ হওয়ার পরেও পুরপ্রধান বা উপ পুরপ্রধান বৈঠক ডাকেননি। তাই তৃণমূলের ৩ কাউন্সিলর বৈঠক ডাকেন। এক্ষেত্রে নিয়মভঙ্গের প্রশ্নই ওঠে না।

আদালতে প্রশ্ন তুলে এজি র আরও দাবি, যেখানে ১৫ দিনের মধ্যে মিটিং ডাকা নিয়ম, সেখানে তিনি কিভাবে ২০ জানুয়ারি তিনি অনাস্থা মিটিং ডাকলেন? তাছাড়াও চেয়ারম্যান নিজেও মামলা করে আজকের মিটিংকে চ্যালেঞ্জ করেননি?

আদালতে এজি আরও জানান, পৌর প্রতিনিধি ভোট দেওয়ার অধিকারী। পৌরসভার চেয়ার ম্যান নির্বাচন হোক বা অপসারণ। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে নির্বাচিত চেয়ারম্যান একটি মিটিং করবেন। সেই সময় পেরিয়ে গেলে সে ক্ষেত্রে ভাইস চেয়ারম্যান একটি নোটিশ জারি করতে পারেন কিন্তু তার মেয়াদ ৭ দিন। সেই সময়টাও যদি পার হয়ে যায় তাহলে তিন জন কাউন্সিলর চেয়ার ম্যানের বিরুদ্বে অনাস্থা প্রস্তাব আনতে পারেন। এবং ১৫ দিনের মধ্যে নির্বাচন করতে পারেন। যা ভাটপাড়া পৌরসভা ক্ষেত্রে করা হয়েছে। এ বিষয়ে একাধিক মামলায় রায় আদালতের কাছে তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, ভাটপাড়া পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে এদিন অনাস্থা বৈঠক ছিল। ১৯-০ ভোটে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করে তৃণমূল। কিন্তু পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা বৈঠক বেআইনি বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয় বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+