'প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ', বিস্ফোরক দাবি করে বিজেপি ছাড়লেন বনি সেনগুপ্ত
বিদ্রোহের আগুন ছড়াচ্ছে বঙ্গ বিজেপিতে। কার্যত এই মুহূর্তে দুভাগে বিভক্ত রাজ্যের প্রধান এই বিরোধী শক্তি। আর সেখানে দাঁড়িয়ে ক্রমশ অস্বস্তি বাড়ছে দলের মধ্যে। আর এই অবস্থায় কার্যত বোমা ফাটিয়ে দল ছাড়লেন বিজেপি নেতা তথা অভিনেতা
বিদ্রোহের আগুন ছড়াচ্ছে বঙ্গ বিজেপিতে। কার্যত এই মুহূর্তে দুভাগে বিভক্ত রাজ্যের প্রধান এই বিরোধী শক্তি। আর সেখানে দাঁড়িয়ে ক্রমশ অস্বস্তি বাড়ছে দলের মধ্যে। আর এই অবস্থায় কার্যত বোমা ফাটিয়ে দল ছাড়লেন বিজেপি নেতা তথা অভিনেতা বনি সেনাগুপ্ত।
শুধু তিনিই নয়, শুভেন্দু ঘনিষ্ঠ সোহেল বলেও আরও এক অভিনেতা এদিন বিজেপি ছাড়ার ঘোষণা করেছেন। যা অবশ্যই বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

ভোটের আগে বিজেপিতে যোগ
গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন অভিনেতা বনি সেনগুপ্ত। রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি বঙ্গ বিজেপিতে নাম লেখান। তাঁকে প্রার্থীও করা হয়েছিল বিজেপির তরফে। কিন্তু জিততে পারেনি। তবে বিধানসভা ভোটের পরাজয়ের পর থেকেই সেভাবে তাঁকে আর বিজেপি দফতরমুখী হতে দেখা যায়নি। তবে আজ সোমবার সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক দাবি করে বিজেপি ছাড়ার ঘোষণা করেন এই অভিনেতা

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বলে দাবি বনির
গত মাসখানেক আগেই বিজেপি ছাড়েন অভিনেত্রী শ্রাবন্তী। আর এরপরেই বনিও বিজেপি ছাড়তে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু আজ সোস্যাল মিডিয়াতে বনি লেখেন, বিজেপি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। বাংলার জন্যে যে উন্নয়নমূলক কাজ করবেন বলে তাঁরা দাবি করেছিলেন সেটাও করতে পারেনি বলে দাবি প্রাক্তন বিজেপি নেতার। শুধু তাই নয়, সিনেমার উন্নতিতেও তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি বলেও দাবি তাঁর। তবে এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ বঙ্গ বিজেপি নেতারা।

তৃণমূলে যাবেন অভিনেতা-
বনির মা প্রিয়া সেনগুপ্ত নিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থক। বণির বান্ধবী কৌশানি মুখোপাধ্যায় নিজে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। মুকুল রায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও সেই সময়ে বনির বিজেপি যোগ অনেক প্রশ্নের মুখে ফেলেছিল। তবে এই অবস্থায় কি শাসকদলেই যোগ দেন? এই প্রসঙ্গে বনি জানিয়ছেন, এখন রাজনীতি নয়। হাতে অনেকগুলি সিনেমার কাজ রয়েছে। সেদিকেই মন দিতে চাই।

একের পর পর এক অভিনেতা-অভিনেত্রীর বিজেপি ত্যাগ
বিধানসভা ভোটের আগে একাধিক অভিনেতা-অভিনেত্রী বিজেপিতে যোগ দেন। কিন্তু ভোটের পরেই খেলা ঘুরতে থাকে। একের পর এক অভিনেতা-অভিনেত্রী দল ছাড়তে থাকেন। মাসখানেক আগেই বিজেপি ছাড়েন অভিনেত্রী শ্রাবন্তী। এরপরেই তৃণমূলের মঞ্চে দেখা যায় তাঁকে। অন্যদিকে এদিন বিজেপি ছেড়েছেন শোহেল। তিনি জানিয়েছেন, প্রান থেকে দলটা করেছিলাম। কিন্তু দুই তারিখের পর থেকে কেউ আমদের সঙ্গে যোগাযোগ করেনি। অনেক সময়ে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অনেক বলতে শীর্ষ নেতৃত্ব জোর করেছিল বলেও অভিযোগ তাঁর। আর সবদিক ভেবেই তাঁদের দল ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির











Click it and Unblock the Notifications