নন্দীগ্রামের বয়াল থেকে মমতার ফোনের পরেই টুইট রাজ্যপালের, কী লিখলেন ধনখড়
নন্দীগ্রামের বয়াল থেকে মমতার ফোনের পরেই টুইট রাজ্যপালের, কী লিখলেন ধনখড়
নন্দীগ্রামের বয়ালে ৭ নম্বর বুথ থেকে সরাসরি রাজ্যপালকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন নন্দীগ্রামের ভোট পরিস্থিতির কথা জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পাওয়ার পরেই টুইট করেন রাজ্যপাল। তিনি লিখেছেন নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানানো হয়েছে। গণতন্ত্রকে অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে লিখেছেন তিনি। নন্দীগ্রামের বয়ালে পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হয়ে উঠেছিল আজ। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে ফোন করেন।

বয়ালে বুথে মমতা
দুপুরের দিকে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। বয়ালের ৭ নম্বর বুঝে বিজেপির বিরুদ্ধে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ করা হয়। তৃণমূল কংগ্রেসের এজেন্টকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তারপরেই বয়ালের সেই বুথে যান মমতা। মেঠো পথ দিয়ে সেখানে হুইল চেয়ারে পৌঁছন তিনি। সোজা চলে যান ৭ নম্বর বুথে। বাইরে তখন প্রবল উত্তেজনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই চলছে জয় শ্রীরাম স্লোগান। বিজেিপ-তৃণমূল কংগ্রেস দুই পক্ষের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে যুযুধান। একে অপরকে আক্রমণে উদ্যত। কোনও ক্রমে রাজ্যপুলিশ তাঁদের বিরত করে।

রাজ্যপালকে ফোন মমতার
বয়ালের ৭ নম্বর বুথ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুথের পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে ফোন করেন। ফোনে রাজ্যপালকে নন্দীগ্রামের ভোটের পরিস্থিতির কথা জানান। তিনি অভিযোগ করেছেন বাইরে থেকে লোক এনে বুথে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভয় দেখানো হচ্ছে।কেন্দ্রীয় বািহনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বুথে সেসময় কোনও কেন্দ্রীয় বাহিনী দেখা যায়নি বলে অভিযোগ করেছেন মমতা। ভোটারদের ভয় দেখিয়ে বাড়ি থেকে বোরোতে দেওয়া হচ্ছে না বলেও রাজ্যপালকে ফোনে জানান মমতা।

টুইট রাজ্যপালের
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়েই তৎপর হন রাজ্যপাল। টুইটে তিনি লেখেন,মমতার কথা নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ আইনের শাসন বজায় রাখার আশ্বাস দিয়েছেন তিনি। গণতন্ত্র অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজ্যপাল। এদিকে প্রায়২ ঘণ্টা বয়ালের সাত নম্বর বুথে কাটানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে যান নন্দীগ্রামের বিশেষ পুলিশ পর্যবেক্ষক নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তাঁরসঙ্গে পরিস্থিতি নিয়ে ১৫ মিনিট কথা বলেন মমতা। কেন এই পরিস্থিতি তৈরি হল তার কৈফিয়ৎ তলব করেন তিনি। ভোটারদের নিরাপত্তার আশ্বাস পেয়ে বুথ ছাড়েন মমতা।

মমতার অভিযোগ
বয়াল থেকে বেরিয়ে মমতা সরাসরি নির্বাচন কমিশনের দিকে অভিযোগ করেছেন। তিনি বলেছেন নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য পাইয়ে দিতে কাজ করছে। সেকারণে ৬৩টি অভিযোগ জানানোর পরেও কোনও কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। এই নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা।












Click it and Unblock the Notifications