ভোট ঘোষণার পর সীমান্তবর্তী এলাকা নিয়ে চিন্তা, কমিশনের কাছে বিশেষ আবেদন কৈলাশের
'রক্তরঞ্জিত নির্বাচন যেন না হয়, নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করছি৷' বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণার পর বললেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়৷ বিজেপি নেতা আরও বলেন, 'সব রাজনৈতিক দল একাধিক দফায় ভোটের দাবি জানিয়েছিল৷ যাতে কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় পৌঁছানোর সময় পায়৷'

সীমান্তবর্তী এলাকাগুলির দুষ্কৃতীদের জেলবন্দী করা হোক
এদিন কৈলাশ বিজয়বর্গীয় আরও বলেন, 'আমি মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন করব, সমাজবিরোধীদের, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলির দুষ্কৃতীদের জেলবন্দী করা হোক৷ যাতে তারা নির্বাচন চলাকালীন অশান্তি ছড়াতে না পারে ৷ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যেন সব জায়গায় কমিশনের আধিকারিকরা উপস্থিত থাকেন৷'

বাংলায় এই প্রথমবার ৮ দফায় হবে বিধানসভা নির্বাচন
উল্লেখ্য বাংলায় এই প্রথমবার ৮ দফায় হবে বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট ২৭ মার্চ, দ্বিতীয় দফা ১ এপ্রিল, তৃতীয় দফার ভোট ৬ এপ্রিল, চতুর্থ দফার ভোট ১০ এপ্রিল, পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোট ২২ এপ্রিল, সপ্তম দফা ২৬ এপ্রিল; ও অষ্টম ও শেষ দফার ভোট ২৯ এপ্রিল।

কোথায় কবে ভোট
বাংলায় প্রথম ফেজের ভোট হবে ৩০ টি আসনে। ভোটগ্রহণ ২৭ মার্চ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় পর্বে ৩০ টি আসনে ভোট হবে। ভোটের দিন ১ এপ্রিল। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা।

তৃতীয়, চতুর্থ, পঞ্চম দফার ভোট কবে?
তৃতীয় পর্বে ৩১ টি আসনে ভোট হবে। ভোটের দিন ৬ এপ্রিল। চতুর্থ পর্বে ৪৪ টি আসনে ভোট হবে। ভোটের দিন ১০ এপ্রিল। হাওড়া পার্ট ২ , হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ার। পঞ্চম পর্বে ৪৫ টি আসনে ভোট হবে। ভোটের দিন ১৭ এপ্রিল। উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি।

নির্বাচন শেষ কবে?
ষষ্ঠ পর্বে ৪৩ টি আসনে ভোট হবে। ভোটের দিন ২২ এপ্রিল। নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর। সপ্তম পর্বে ৩৬ টি আসনে ভোট হবে। ভোটের দিন ২৬ এপ্রিল। মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর। অষ্টম পর্বে ৩৫ টি আসনে ভোট হবে। ভোটের দিন ২৯ এপ্রিল। ভোট হবে মালদা পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তর।












Click it and Unblock the Notifications