ওড়িশা-অন্ধ্রকে ৬০০, আর বাংলার জন্য বরাদ্দ মাত্র ৪০০ কোটি! শাহকে তোপ মমতার
আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঘূর্ণিঝড় ইয়াস বাংলায় আছড়ে পড়ার আগেই কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করলেন তিনি। তবে কিছুটা হলেও সৌজন্যতাও রেখেছেন রা
আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঘূর্ণিঝড় ইয়াস বাংলায় আছড়ে পড়ার আগেই কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করলেন তিনি। তবে কিছুটা হলেও সৌজন্যতাও রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।তিনি বলেন, শাহবাবু বৈঠকে রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। দেখা যাক কীভাবে সাহায্য করেন তিনি? তবে রাজ্য সবদিক থেকেই প্রস্তুত বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বঞ্চনার শিকার বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী
আজ সোমবার সকালে ইয়াস নিয়ে বিশেষ বৈঠক করেণ অমিত শাহ। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। কার্যত বৈঠক শেষ হতেই ফের বাংলা বঞ্চনার শিকার বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের বৈঠকের পর মমতা জানিয়েছেন, 'ইয়াসের জন্য ওডিশাকে ৬০০ কোটি ও বাংলাকে ৪০০ কোটি টাকা অগ্রিম দেওয়া হবে।' বাংলা বড় জেলা হওয়া সত্ত্বেও কেন এই ভেদ, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

বাংলার ক্ষেত্রে কম টাকা বরাদ্দ করা হল?
মমতা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ দিনের বৈঠকে জানানো হয়েছে ইয়াসের প্রাক্কালে অগ্রিম বরাদ্দ হিসেবে অন্ধ্রপ্রদেশকে ৬০০ কোটি ও ওডিশাকে ৬০০ কোটি টাকা দেওয়া হবে। আর বাংলাকে দেওয়া হবে ৪০০ কোটি। এ কথা শুনে মমতা প্রশ্ন করেন, 'আকারে বড় রাজ্য ও বেশি জনসংখ্যা থাকা সত্ত্বেও কেন বাংলার ক্ষেত্রে কম টাকা বরাদ্দ করা হল?' এই প্রসঙ্গে অমিত শাহ জানিয়েছেন, 'এর পিছনে সায়েন্স আছে।' সাংবাদিক বৈঠকে মমতা সেই জবাব প্রসঙ্গে বলেন, 'আমি একটু-আধটু পলিটিক্যাল সায়েন্স বুঝি, সায়েন্স টা ঠিক বুঝি না।'

এই টাকাটাও কেন্দ্র দিচ্ছে না বলে এদিন কেন্দ্রকে তীব্র আক্রমণ
এদিন কেন্দ্রকে আক্রমণ করেণ মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাকাটাও কেন্দ্র দিচ্ছে না বলে এদিন কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধাণ। তিনি আরও বলেণ, এটা আমাদেরই টাকা অগ্রিম দেওয়া হচ্ছে। আমফানের ক্ষেত্রে ১০০০ কোটি টাকা দেওয়া হবে বলা হয়েছিল, কিন্তু আদতে তা হয়নি বলে অভিযোগ করেছেন মমতা। কেন্দ্রের টিম ঘুরে গিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অমিত শাহ সবরকম আশ্বাস দিয়েছে সব রকম রাজ্যকে সাহায্য করা হবে। দেখা যায় কেন্দ্র কীভাবে সাহায্য করে।

আমফানের থেকেও এটা বড় হতে চলেছে
আমফানের থেকেও এটা বড় হতে চলেছে। নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, মূলত ২০ জেলায় মারাত্মক প্রভাব পড়বে এই সিভিয়ার সাইক্লোনের। এদিন ইয়াসের প্রভাবে সবচেয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন মমতা। তিনি বলেন, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি-সহ বেশ কয়েকটি জেলা সবচেয়ে বেশি বিপর্যস্ত হতে চলেছে। এছাড়াও ''মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয়ে। নবান্ন এবং উপান্ন কাল থেকে ৪৮ ঘণ্টা সারাক্ষণ নজরদারি চলবে। উদ্ধারকার্য চালানোর জন্য দল তৈরি করা হয়েছে। ১৫ দিন আগে থেকে বার বার বৈঠক করেছি আমরা। নবান্নে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আমফানের মতো এই ঝড় সামলে দেওয়া যাবে বলে আত্মবিশ্বাসী তিনি। তবে এই বিষয়ে মানুষকে পাশে থাকার বার্তা দেন তিনি।












Click it and Unblock the Notifications