'আপনি গোবর থেকে হিরে বের করুন', দিলীপ ঘোষকে খড়্গপুরের সভায় কটাক্ষ জিতেন্দ্রর

খড়্গপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে প্রচারে উপস্থিত হয়েছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্রনাথ তিওয়ারি।

খড়্গপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে প্রচারে উপস্থিত হয়েছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্রনাথ তিওয়ারি।

আপনি গোবর থেকে হিরে বের করুন, দিলীপ ঘোষকে খড়্গপুরের সভায় কটাক্ষ জিতেন্দ্রর

এদিন নিজের বক্তব্যে দিলীপ ঘোষকে কটাক্ষ করে জিতেন্দ্রনাথ বলেন, উনি বলেছেন গরু থেকে সোনা বের হচ্ছে। আমি ওনাকে বলব, আপনি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নিন, নাহলে বিজ্ঞানী হয়ে যান। বড় গরুর দুধ থেকে সোনা বের করুন। গোবর থেকে হিরে বের করুন। ওইসবই করুন।

জিতেন্দ্রর আক্রমণ, কারণ আপনার রাজনীতির কাজের থেকে ওইদিকেই আকর্ষণ একটু বেশি থাকে। রাজনীতি আপনার জন্য নয়। এখানে বরং প্রদীপকে জ্বলতে দিন। ওকে কিছু কাজ করতে দিন মানুষের জন্য।

খড়্গপুর পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডে একটি পথসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, ধরুন প্রদীপ সরকার কুড়ি হাজার ভোটে জিতলেন, আর আপনাদের ওয়ার্ডে দুশো ভোটে হেরে গেলেন। তাহলে আপনাদের কাউন্সিলর কোন মুখে গিয়ে উন্নয়নের জন্য বেশি করে টাকা চাইবে? বেশি করে ভোট দিয়েছে জেতালে প্রদীপ সরকারের কাছে বলতে পারবেন - আমার ওয়ার্ডে বেশি করে ভোট পেয়েছেন তাই আমার ওয়ার্ডের লোকজনের জন্য বেশি করে ভাবতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+