বাবুল,রুদ্র,রূপারা জোট বাঁধলেন ঋদ্ধিদের পাল্টা গানে, চতুর্থ দফার ভোটের আগে চড়ল প্রচার-পারদ
বাবুল,রুদ্র,রূপারা জোট বাঁধলেন ঋদ্ধিদের পাল্টা গানে, চতুর্থ দফার ভোটের আগে চড়ল প্রচার-পারদ
ভোট প্রচার, ভোটের যুদ্ধনীতির একটি বড় দিক। আর বাংলার ভোট সংস্কৃতিতে এই প্রচার ঘিরে বিভিন্ন যুগে নানান রকমের চমক দেখা গিয়েছে। ডিজিটাল জমানাতেও সেই ভোট প্রচারে নিত্য নতুন সংযোজন দেখা যাচ্ছে বিভিন্ন পার্টির প্রচার পর্বে। কয়েকদিন আগে অনির্বাণ, ঋদ্ধি, সব্যসাচীদের মতো বাংলার শিল্পীদের তরফে ভোটের মাঝেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। এদিন কার্যত তার জবাব এসেছে বিজেপির তরফে।

'নিজেদের মতে, নিজেদের গান'
কয়েকদিন আগেই টলিউডের বুদ্ধিজীবী কৌশিক সেন থেকে পুত্র ঋদ্ধি, অভিনেতা অনির্বাণ, শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীরা সামনে নিয়ে আসেন। গানটি লেখেন অনির্বাণ ভট্টাচার্য। যে গানে ফ্যাসিবাদের বিরোধিতার পাশাপাশি, 'পাকিস্তান দিয়ে গুন করো' শব্দটি ভাইরাল হয়ে যায়।

জবাব দিলেন বাবুল,রুদ্ররা!
এদিকে অনির্বাণদের এই গানকে কার্যত তুমুল তোপ দেগে পাল্টা একটি গানের ভিডিও সামনে আনলেন বাবুল সুপ্রিয় থেকে রুদ্রনীল ঘোষরা। চতুর্থদফার আগে বিজেপির তরফে প্রকাশিত এই গানে ঋদ্ধিদের গানকে কার্যত প্রতিটি লাইনে জবাব দিয়েছেন বাবুল থেকে রুদ্রনীল ও রূপারা।

কী রয়েছে গানের কথায়?
প্রসঙ্গত, অনির্বাণদের লেখা গানে রয়েছে 'তুমি পুরাণকে বলো ইতিহাস, আর ইতিহাসকে বলো পুরনো..। ' যার জবাবে বিজেপির লেখা গানে রয়েছে ' বড় যত্ন করে মিথ্যে বলে বিকৃত করো ইতিহাস' এর মতো লাইন রয়েছে।
|
বালাকোট থেকে সাঁইবাড়ি প্রসঙ্গে ঝড় তুলল গান
বিজেপির তরফে প্রকাশ্যে আনা এই গানে রয়েছে বালাকোট থেকে বাদুরিয়া প্রসঙ্গ। বলা হয়েছে 'তুমি বালাকোট মানোনা'। বামেদের পিন পয়েন্টে টার্গেট করে মরিচ ঝাঁপি থেকে সাঁইবাড়ির প্রসঙ্গ তোলা হয়েছে। ধুলাগড় থেকে এই গানে উঠে এসেছে গোয়েবলসকে নিয়েও বক্তব্য। সব মিলিয়ে ভোটের বাজারে এই গান আপাতত বিজেপি সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করেছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications