ক্যানসারের উপর করোনা থাবা, জীবনযুদ্ধে হার মানলেন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা
ক্যানসারের উপর করোনা থাবা, জীবনযুদ্ধে হার মানলেন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা
করোনার সঙ্গে ক্যানসারের লড়াই করতে করতে শেষ পর্যন্ত হার মানলেন বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। বৃহস্পতিবার সকালে কলকাতার অ্যাপোলো হাসপাতাবে মারা যান তিনি। কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন হাসপাতালে ক্যানসারের চিকিৎসা চলছিল তাঁর। তারমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। নিজেও পেশায় চিকিৎসক ছিলেন সুকুমার হাঁসদা। ঝাড়গ্রাম হাসপাতালে রোগীদের চিকিৎসা করতেন তিনি। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

কংগ্রেস পরিবারের ছেলে হলেও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া। পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন তিনি। তারপরে তাঁকে বিধানসভার ডেপুটি স্পিকার পদে বসানো হয়। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর এসএসকে এম হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন তিনি।
সেখান থেকে কলকাতার বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে ভর্তি করা হয় সুকুমার হাঁসদাকে। সেকানেই তাঁর করোনা পজিিটভ রিপোর্ট আসে। ডেপুটি স্পিকারের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। সব দলের নেতারাই তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications