মুম্বই থেকে টাকা দিয়ে বহিরাগত এনে দাঙ্গা করার ছক কষছে বিজেপি, বিস্ফোরক দাবি বসিরহাটের সাংসদের
মুম্বই থেকে টাকা দিয়ে বহিরাগত এনে দাঙ্গা করার ছক কষছে বিজেপি, বিস্ফোরক দাবি বসিরহাটের সাংসদের
মুম্বই থেকে টাকা দিয়ে বহিরাগতদের নিয়ে এসে বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বিজেপি। এমনই বিস্ফোরক দাবি করেছেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। তিনি বিজেপিকে করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন। আগামী দিনে সুস্থ ভাবে বাঁচতে গেলে মমতা বন্দ্যাপাধ্যায়কে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন সাংসদ। শুক্রবার দেগঙ্গায় রক্তদান শিবিরে যোগদান করেন নুসরত। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরে অভিনেতা যশের সঙ্গে নুসরতের সম্পর্ককে কেন্দ্র করে একাধিক জল্পনা তৈরি হয়েছে।

বিজেপিকে আক্রমণ নুসরতের
নিজের কেন্দ্র রক্তদান শিবিরে যোগ দিয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। বাংলার সংস্কৃতি, কালচার কিছুই বোঝেন না তাঁরা। শুধু টাকা দিয়ে মানুষ কিনতে চাইছেন তাঁরা। এমনই বিস্ফোরক দাবি করেছেন নুসরত। প্রসঙ্গত উল্লেখ্য সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের জন্যই নুসরতকে বসিরহাটে প্রার্থী করেছিলেন মমতা। সেই লক্ষ্যে সফল হয়েছেন তিনি। কিন্তু এবার টার্গেট বিধানসভা ভোট।

করোনার থেকেও ভয়ঙ্কর ভাইরাস
নুসরত জাহান বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর বিজেপি। কাজেই এই বিজেপির হাত থেকে বাঁচতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে বলে আহ্বান জানিয়েছেন নুসরত জাহান। বিজেপি নেতাদের বিশ্বাস করলে ওরা ক্ষতি করবে বলে দাবি করেছেন নুসরত জাহান। বসিরহাটের ভোট ব্যাঙ্ক বজায় রাখতে নুসরতকে নামিয়েছে তৃণমূল কংগ্রেস।

নুসরত জল্পনা
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহানকে ঘিরে জল্পনা চলছে। নুসরত জাহান গত কয়েক দিন ধরে নুসরত জাহানকে অভিনেতা যশের সঙ্গে দেখা যাচ্ছে। তাতেই নুসরতের সঙ্গে নিখিল জৈনের সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। কয়েকদিন আগেই দক্ষিণেশ্বরের মন্দিরে যশকে নিয়ে দেখা গিয়েছিল নুসরতকে।

বহিরাগত তকমা
বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট করাতে চাইছে বিজেপি। অমিত শাহ, জেপি নাড্ডাদের বহিরাগত বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে দিল্লির বিজেপি নেতারা নিজেদের বাঙালিয়ানা প্রমাণে মরিয়া হয়ে উঠেছেন। রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম, বিদ্যাসাগর সকলকে নিজেই রাজনীতির চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। বাংলার মণীষীদের নিয়ে একপ্রকার দড়ি টানাটানি চলছে।












Click it and Unblock the Notifications