তৃণমূল কংগ্রেস দলটাই আর থাকবে না, বুলবুল বিধ্বস্ত এলাকায় দাঁড়িয়ে হুঙ্কার বাবুলের, দেখুন ভিডিও
তৃণমূল দলটাই আর থাকবে না। এদিন দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বাবুল। সেখানে বাবুলকে সামনে পেয়েই তেঁতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। বাবুল তখন সান্ত্বনা দিতে গিয়ে বলেন
তৃণমূল কংগ্রেস দলটাই আর থাকবে না। এদিন দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বাবুল। সেখানে বাবুলকে সামনে পেয়েই তেঁতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। বাবুল তখন সান্ত্বনা দিতে গিয়ে বলেন, তৃণমূল দলটাই আর থাকবে না।
থালা নিয়ে রাস্তায় দুর্গতরা
বাবুল সুপ্রিয়র আসার খবর পেয়েই এদিন বুলবুল দুর্গতা থানা নিয়ে রাস্তায় বসে পড়েন। ত্রাণ না পাওয়ার অভিযোগ জানাতে থাকেন তাঁরা। সেই ছবি বাবুল পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
সতর্ক করা হয়নি বলে অভিযোগ
এলাকার অনেকেরই অভিযোগ মৎস্যজীবীদের সতর্ক করা হলেও সাধারণ মানুষকে ঝড় নিয়ে সতর্ক করেনি প্রশাসন। ত্রাণ অপর্যাপ্ত বলেও অভিযোগ তুলেছেন দুর্গতা।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তাঁরা বিজেপি সমর্থক হওয়ায় ত্রাণ পাচ্ছেন না। এলাকায় যাঁরা তৃণমূল করছে তাঁদের কাছে ত্রাণ পৌঁছচ্ছে। কিন্তু যাঁরা বিজেপি করছে তাঁদের কাছে ত্রাণ পৌঁছচ্ছে না।
'তৃণমূল দলটাই আর থাকবে না'
বুলবুল বিধ্বস্ত এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় তাঁদের আশ্বস্ত করতে বাবুল সুপ্রিয়কে বলতে শোনা যায় তৃণমূল দলটাই আর থাকবে না।
ছবি সৌ: বাবুল সুপ্রিয়র ফেসবুক












Click it and Unblock the Notifications