আগে তোমাকে তোমার দেশে পাঠাই! মুসলিম যুবককে হুঁশিয়ারি বাবুলের! পাল্টা শতরূপের

মুসলিম যুবককে দেশছাড়া করার হুমকি দিলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। ফের একবার এনআরসি-সিএএ ইস্যুতে অসহিষ্ণু হয়ে উঠলেন তিনি।

মুসলিম যুবককে দেশছাড়া করার হুমকি দিলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। ফের একবার এনআরসি-সিএএ ইস্যুতে অসহিষ্ণু হয়ে উঠলেন তিনি। ফেসবুকে মুসলিম যুবককে বেনজির আক্রমণ তারই প্রতিচ্ছবি বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রীয়মন্ত্রীর এই অসহিষ্ণুতা দেখে জবাব দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষও।

মুসলিম যুবককে দেশছাড়া করার হুঁশিয়ারি বাবুলের! ফেসবুকে পাল্টা জবাব শতরূপের

নাগরিকত্ব সংশোধন বিল আইনে রূপান্তরিত হওয়ার পর থেকেই দেশ জ্বলছে। তার রেশ ধরেই যাদবপুরে সমাবর্তনে আন্তর্জাতিক সম্পর্কের প্রথম বিভাগের প্রথম দেবস্মিতা চৌধুরী আইনের প্রতিলিপি ছিঁড়ে ফেলার পর মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন বাবা-মায তারপরই বিজেপির এক সমর্থক অভিভাবকদের ভূমিকা নিয়ে একটি পোস্ট করেন।

সেই পোস্টটি আবার বাবুল সুপ্রিয় নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে দেন। তারপরই বিতর্কের সূত্রপাত। বিরুদ্ধমত পোষণ করে বসেন জনৈক যুবক মুস্তাফিউর রহমান। বিরুদ্ধমত পোষণ করতে পারেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। মুস্তফিউর লেখেন- 'বাবুলদা আপনি কতটা শিক্ষিত, আপনার গুরু কত শিক্ষিত যে কি না গরু থেকে সোনা বের করে।' এরপরই ক্ষেপে যান বাবুল।

মুসলিম যুবককে দেশছাড়া করার হুঁশিয়ারি বাবুলের! ফেসবুকে পাল্টা জবাব শতরূপের

বাবুল লেখেন- 'আগে তোমায় তোমার দেশে পাঠাই তারপর তোমায় পোস্টকার্ডে জবাব দেব।' তা দেখে বাবুলের বিরুদ্ধে পাল্টা সরব হন নেটিজেনরা। সিপিএম নেতা শতরূপ ঘোষও কড়া জবাব দেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সু্প্রিয়কে। শতরূপ লেখেন, 'এটাই ওর দেশ। ও এই দেশেই থাকবে। কারও বাবার ক্ষমতা থাকলে ওকে বের করে দেখাক।'
বাবুলের বিরুদ্ধে সমালোচনার শুরু হয়েছে, সংবিধান মেনে শপথ নিয়ে কেন্দ্রীয়মন্ত্রী হয়েছেন বাবুল সুপ্রিয়। সেই শপথ বেমালুম ভুলে উসকানি দিয়ে চলেছেন তিনি। তিনি কি না এক মুসলিম যুবককে দেশছাড়া করার হুমকি দিচ্ছেন। কেন্দ্রীয়মন্ত্রী যদি এমন কথা বলেন, তবে দলের নেতা-কর্মীরা তো বলবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+