অভিষেক বললেন- ‘অমানবিক মুখ্যমন্ত্রী’! তির্যক টুইটে খোঁচা দিতে ভুললেন না বাবুল সুপ্রিয়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্ত্যবে ঢাল করে আক্রমণ শানালেন কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। যুব তৃণমূলের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদকে তির্যক টুইট করলেন বাবুল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্ত্যবে ঢাল করে আক্রমণ শানালেন কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদকে তির্যক টুইট করলেন বাবুল। মহালয়ার সকালে অভিষেক ফেসবুকে এক ভিডিও বার্তা দেন। সেখানে ছোট্ট একটা ভুলে আত্মঘা্তী গোল খেয়ে বসল তৃণমূল কংগ্রেস।

মুখ ফসকে সত্যি কথা!

মুখ ফসকে সত্যি কথা!

অভিষেককে কটাক্ষ করে বাবুল টুইট করেন, মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গিয়েছে- অমানবিক মুখ্যমন্ত্রী। তাঁর এমন কথা আমি এতটুকু আশ্চর্য নই। ওই কথাটা একটা পোস্ট করা ভিডিওতে রয়ে গিয়েছে। যারা এটা শ্যুট করেছে, তারা এতটাই দুষ্কর্মে লিপ্ত যে অমানবিক মুখ্যমন্ত্রী কথাটা ধরতেই পারেননি।

ফেসবুকে ভিডিও বার্তায় অভিষেক

অভিষেক ফেসবুকে ভিডিও বার্তায় একটা অংশ বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অমানবিক ও অক্লান্ত পরিশ্রমে...। এই কথাটি ফেসবুকে পোস্ট হতেই ট্রোলড হতে শুরু করেন অভিষেক। অভিষেকের মুখ থেকে এই কথা, তা আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল।

প্রশান্ত কিশোরের সংস্থা কোনও কম্মে নয়

প্রশান্ত কিশোরের সংস্থা কোনও কম্মে নয়

বাবুল এই মর্মে তুলে ধরেন, তৃণমূল ভোট কৌশল নিরূপণে প্রশান্ত কিশোরের সংস্থাকে দায়িত্ব দিয়েছে। তাঁরাও যে কোনও কম্মে নয়, তা দেখিয়ে দিয়েছে ওই পোস্ট। বিরোধীরা অনেকেই টিপ্পনী কাটছে ওই একটি শব্দ নিয়ে। একাংশের ব্যাখ্যা, বাংলায় অমানুষিক পরিশ্রম কথাটা চালু রয়েছে। তা বলতে গিয়েই অমানবিক পরিশ্রম বলে ফেলেন অভিষেক।

স্লিপ অফ টাং অভিষেকের

স্লিপ অফ টাং অভিষেকের

তৃণমূলের তরফে জানান হয়েছে, যাঁরা প্রধানমন্ত্রী জন্মদিনে বলেন নরেন্দ্র মোদী অমর রহে, তাঁদের কাছে কাছ থেকে ভাষার জ্ঞান শুনতে চাই না। অভিষেক যা বোঝাতে চেয়েছেন, তা বাংলার মানুষ বুঝেছেন। তাঁরা এটাও বুঝেছেন যে, এটা অনিচ্ছাকৃত ভুল। স্লিপ অফ টাং। বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে বলেই ওই একটা শব্দের খোঁচা দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+