করোনা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি শিলিগুড়ির বাম মেয়র অশোকের

করোনা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি শিলিগুড়ির বাম মেয়র অশোকের

উত্তরবঙ্গ তথা গোটা রাজ্যের ও দেশের সীমান্ত থেকে করোনা ভাইরাস দ্রুত সংক্রমণের আশঙ্কা এই অঞ্চলে রয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানালেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য।

করোনা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি শিলিগুড়ির বাম মেয়র অশোকের

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগের পর এবার করোনা আতঙ্কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে অশোক বাবু আরও জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। এই অঞ্চলের মানুষ যাতে পরীক্ষা ও চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য হাসপাতালের আসে তার জন্য আস্থা যোগাতে হবে রাজ্য সরকারকেই।

এছাড়াও দলমত নির্বিশেষে করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন অশোক বাবু।

উল্লেখ্য, এর আগে এই করোনা পরিস্থিতি কলকাতা থেকে স্বাস্থ্য দপ্তরের কিংবা পৌর দপ্তরের কোন আধিকারিক একদিনও খোঁজ-খবর নেননি বলে অভিযোগ তোলেন অশোক বাবু। কলকাতা থেকে স্বাস্থ্য আধিকারিকরা উত্তরবঙ্গে এলেও তারা দার্জিলিং বা কালিম্পংয়ে চলে যাচ্ছেন। একবারের জন্যও শিলিগুড়ি পৌরসভায় পদার্পণ করেননি। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে শনিবার এমনই অভিযোগ ছিল শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্যের।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে একটি খোলা চিঠি দিয়ে করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত বিষয়ে উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির বেশকিছু ইতিবাচক দিক আছে আবার নেতিবাচক দিক রয়েছে বলে জানান শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য।

তিনি বলেন, উত্তরবঙ্গে রাজ্যের ও দেশের যে সীমান্ত রয়েছে এখান থেকে করোনা ভাইরাস দ্রুত সংক্রমণের আশঙ্কা এই অঞ্চলে রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

তিনি আরো জানান, উত্তরবঙ্গের মানুষ যাতে পরীক্ষা ও চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য হাসপাতালের আসে তার জন্য আস্থা যোগাতে হবে রাজ্য সরকারকেই। ওই চিঠিতে অশোক বাবু এও জানিয়েছেন দলমত নির্বিশেষে করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের পাশে তারা থাকবেন। এই যুদ্ধে জয়ী হবে মানুষই, রোগ নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+