বিজেপি ২৭ আসনে জিতবে উত্তর ২৪ পরগনায়! জ্যোতিপ্রিয়র কী হাল হবে, বর্ণনা অর্জুনের

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, জ্যোতিপ্রিয়র করুণ হাল হবে ২০২১-এর নির্বাচনে। বিজেপি সাংসদ অর্জুন সিং ফের একহাত নিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে।

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, জ্যোতিপ্রিয়র করুণ হাল হবে ২০২১-এর নির্বাচনে। বিজেপি সাংসদ অর্জুন সিং ফের একহাত নিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে। হারের ভয়ে জ্যোতিপ্রিয় মল্লিক ভোটেই দাঁড়াবেন হাবড়ায়। এ কথা জানিয়ে চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি। জানিয়েছেন চ্যালেঞ্জ হারলে কী দেবেন, তাও।

মমতা বন্দ্যোপাধ্যায়ই হারবেন, জ্যোতিপ্রিয় তো কোন ছার

মমতা বন্দ্যোপাধ্যায়ই হারবেন, জ্যোতিপ্রিয় তো কোন ছার

অর্জুন সিং জানিয়েছেন, ২০২১ বিধানসভা নি্র্বাচনে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হারবেন। আর জ্যোতিপ্রিয় তো কোন ছার। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের হুঁশিয়ারি, ভবানিরপুরেই হারবেন মমতা। জ্যোতিপ্রিয় হারবেন হাবড়ায়। উত্তর ২৪ পরগনায় তৃণমূলের কী হাল হবে, তাও বর্ণনা করেন বিজেপি সাংসদ।

উত্তর ২৪ পরগনায় ২৭ আসনে হারবে তৃণমূল কংগ্রেস

উত্তর ২৪ পরগনায় ২৭ আসনে হারবে তৃণমূল কংগ্রেস

অর্জুন বলেন, উত্তর ২৪ পরগনায় তৃণমূলের কঠিন দিন আসতে চলেছে। এখানে এবার ২৭টি আসনে জিতবে বিজেপি। বাকি আসন ভাগ করে নেবে তৃণমূল, বাম ও কংগ্রেস। বিজেপি বাংলায় এবার ২০০ আসন পাবে। ফলে বিজেপি এবার ক্ষমতায় আসছেই। এবার বিধানসভা নির্বাচনে কোনও প্রার্থী পাবে না তৃণমূল।

এজেন্ট দেওয়া তো দূরের কথা প্রার্থীই পাবে না তৃণমূল

এজেন্ট দেওয়া তো দূরের কথা প্রার্থীই পাবে না তৃণমূল

অর্জুন সিং বলেন, তৃণমূলে দুর্দিনের শুরু হয়ে গিয়েছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এখন লোক ডাকছেন বিজেপি-কংগ্রেস-সিপিএম থেকে। এবার ওদের এজেন্ট দেওয়া তো দূরের কথা প্রার্থীই পাবে না দাঁড় করানোর। এবার বহু রথী তৃণমূলের টিকিটে দাঁড়ানোর সাহস করবে না। জ্যোতিপ্রিয় মল্লিক হোন বা অন্য কেউ, এবার উত্তর ২৪ পরগনায় হারবে।

জ্যোতিপ্রিয় মল্লিক ৪০ হাজার ভোটে হারবেন হাবড়ায়

জ্যোতিপ্রিয় মল্লিক ৪০ হাজার ভোটে হারবেন হাবড়ায়

অর্জুনের কথায়, শুধু ভোটটা হতে দিন, তারপরেই দেখবেন কী ফল হয়। এবার উত্তর ২৪ পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া থেকে দাঁড়াবেন না। যদি দাঁড়ান তাহলে আমি তাঁর ব্যানার-পোস্টারের যাবতীয় খরচ দেব। কেন দাঁড়াবেন না- কারণ লোকসভায় ২৭ হাজার ভোটে হেরে আছে তৃণমূল, এবার ৪০ হাজার ভোটে হারবে।

মমতা হারবেন ভবানীপুরেই, ভাটপাড়ায় হারবেন ৪০ হাজারে

মমতা হারবেন ভবানীপুরেই, ভাটপাড়ায় হারবেন ৪০ হাজারে

ব্যারাকপুরের বিজেপি সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানিপুরে দাঁড়ালেও হারবেন। গুন্ডামি না করতে পারলে তিনি জিততে পারবেন না। তাঁর হার অবধারিত। আর মাঝেমধ্যেই তিনি ভাটপাড়ার কথা বলেন। ভাটপাড়ায় দাঁড়ালে তিনি ৪০ হাজার ভোটে হারবেন। যতই গুন্ডামি করুক, তিনি হারবেনই।

২০২১-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস তিন নম্বরে নেমে যাবে

২০২১-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস তিন নম্বরে নেমে যাবে

অর্জুন বলেন, এখনই ভোট হলে তিন নম্বর স্থানে শেষ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেকেন্ড হবে বামেরা। আর বিজেপি প্রথম স্থানে থাকবে। রাজ্যে সরকার গড়বে বিজেপি। তৃণমূলের দিন শেষ। এবার বিজেপির ধ্বজা উড়বে বাংলার বুকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+