পুর-চেয়ারম্যানকে সময় দিলেন ১৪ দিন! রেশন দুর্নীতি নিয়ে তৃণমূলকে চরম হুঁশিয়ারি অর্জুনের
রেশন দুর্নীতি নিয়ে এবার চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর সাফ কথা গরিব মানুষের রেশন আত্মসাৎ করে রাস্তা দিয়ে যেতে পারবেন না চেয়ারম্যান। মানুষই তাঁদের জবাব চাইবেন।
রেশন দুর্নীতি নিয়ে এবার চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর সাফ কথা গরিব মানুষের রেশন আত্মসাৎ করে রাস্তা দিয়ে যেতে পারবেন না চেয়ারম্যান। মানুষই তাঁদের জবাব চাইবেন। এবং মানুষকে রেশন তুলে দিতে তাঁরা যে আন্দোলন করছেন, তার শেষ দেখে ছাড়বেন অর্জুন সিং।

করোনা লকডাউনে রেশন নিয়ে রাজ্যে তুমুল দ্বন্দ্ব শুরু হয়েছে শাসক-বিরোধীর। রাজের বিভিন্ন জায়গা থেকে গন্ডগোলের খবর আসছে। তেমনই ভাটপাড়াতেও রেশন বণ্টন নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এল। রেশন নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করে বিজেপি সাংসদ পুরসভার চেয়ারম্যানকে চরম হুঁসিয়ারি দেন।
অর্জুন সিং বলেন, বিজেপির শাখা সংগঠনের ২-৩ জন সদস্যের উপর হামলা হয়েছে রেশ দুর্নীতির প্রতিবাদ করায়। পুরসভা কিছু রাজনৈতিক নেতা-নেত্রীকে দিয়ে রেশন বণ্টন করছে। পুরসভা যে পদ্ধতি নিয়ে রেশন বণ্টনের, তাতে সর্বত্রই গন্ডগোল হবে। বিভিন্ন ওয়ার্ডে পুরসভা যে কাজ করে বেড়াচ্ছে পুরসভার চেয়ারম্যানকে এর খেসারত দিতে হবে।
অর্জুন বলেন, আর মাত্র ১৪ দিন মেয়াদ আছে পুরসভার। তারপর পুরসভা কী কে দেখব। আর এখন যে সব কাজ করে বেড়াচ্ছে, তাতে পাবলিক চেয়ারম্যানকে রাস্তায় ধরবে আর তাঁর থেকে কৈফিয়ত চাইবে- আমাদের রেশন কোথায় গেল। রেশন ব্যবস্থা সরকারিভাবে বণ্টন তাতে কোনও আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক নেতারা কেন করবেন।
অর্জুন সিং বলেন, রাজ্য সরকার রেশন দিতে পারছে না। আমরা রেগুলার কোর্সে রেশন দিচ্ছি। এইমাত্র হালিশহর, কাঁচরাপাড়া থেকে রেশন দিয়ে এলাম। সেটা অন্য ব্যাপার। আর এখানে যে গুন্ডামি হচ্ছে তা মানব না। ওয়ার্ড অফিসে বসে রেশনের কূপন বণ্টন করা হোক, তাতে আমাদের আপত্তি নেই।
তৃণমূলের পক্ষ জানানো হয়, এটা মিথ্যা অভিযোগ। আমরা সরকারিভাবেই বণ্টন করছি। কোনও পার্টি নেতা-নেত্রীকে দিয়ে বণ্টন করা হচ্ছে না। যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেন্টেনে কোনও সমস্যা না হয় বাড়ি বাড়ি আমরা কূপণ বণ্টন করে দিচ্ছি। ওরা সেটা চাইছে না। পুরসভা কর্মীকে মারধর করা হয়েছে। আমরা এফআইআর দায়ের করেছি ইতিমধ্যে।












Click it and Unblock the Notifications