অর্জুন সিংকে ২৫ মে ভবানীভবনে তলব সিআইডির, পাল্টা আত্মবিশ্বাসের সুর সাংসদের কণ্ঠে

রাজ্য যখন তৃণমূলের ৩ হেভিওয়েট নেতা ও শোভন চট্টোপাধ্যায়ের জেল হেফাজত নিয়ে তোলপাড়, তখন বিজেপি সাংসদ অর্জুন সিংকে ঘিরে নয়া খবর প্রকাশ্যে। বৃহস্পতিবারই জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়িতে যায় সিআইডির একটি দল। সেখানে বিজেপি সাংসদের জন্য একটি নোটিস পৌঁছে যায় সিআইডির তরফে।

কোন ইস্যুতে নোটিস?

কোন ইস্যুতে নোটিস?

জানা গিয়েছে, ২০২০ সালে ভাটপাড়ায় একটি নিকাশি নালা সংস্কার করা নিয়ে কিছু অভিযোগ উঠেছিল অর্জুন সিংয়ের বিরুদ্ধে। ওই নালা সংস্কারের টেন্ডার ডাকা হলেও সেই কাজ দিয়ে দেওয়া হয় অর্জুন সিংয়ের কাছের এক ব্যক্তিকে। ওঠে দুর্নীতির প্রশ্ন। সেই ইস্যুতেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিআইডি নোটিস পাঠিয়েছে।

 ভবানীভবনে তলব

ভবানীভবনে তলব

আগামী ২৫ মে ভবানীভবনে তলব করা হয়েছে বিজেপির এই সাংসদকে। সেখানে হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে বলা হয়েছে ব্যারাকপুর এলাকার এই তাবড় নেতাকে। মূলত , অর্জুন সিংয়ের বিরুদ্ধে এই নালা সংস্কার মামলায় ৪.৫ কোটি টাকা খরচ ঘিরে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই পরিমাণ টাকার খরচ দেখানো হলেও, তার কোনও অংশই খরচ হয়নি বলে অভিযোগ।

আত্মবিশ্বাসের সুর অর্জুনের কণ্ঠে

আত্মবিশ্বাসের সুর অর্জুনের কণ্ঠে

এদিকে, এই সিআইডি তলবের পরও আত্মবিশ্বাসের সুর রয়েছে অর্জুন সিংয়ের কণ্ঠে। তিনি সাফ জানিয়েছেন,'আমাকে ডাকতে পারে, কিন্তু গ্রেফতার করতে পারবে না। ' তাঁর বক্তব্য সুপ্রিম কোর্ট থেকে তাঁর রক্ষা কবচ নেওয়া আছে। পাশাপাশি তাঁর দাবি রাজ্যে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে।

শুক্রবার শুনানি ৩ তৃণমূলের হেভিওয়েটকে ঘিরে

শুক্রবার শুনানি ৩ তৃণমূলের হেভিওয়েটকে ঘিরে

এদিকে, বৃহস্পতিবার অনিবার্য কারণবশত নারদ মামলায় চার হেভিওয়েট নেতার গ্রেফতারি সংক্রান্ত মামলার শুনানি কলকাতা হাইকোর্টে বন্ধ হয়। এরপর শুক্রবারই রয়েছে তার শুনানি। সেই ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখনই এল অর্জুন সিংকে ঘিরে এমন পদক্ষেপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+