রয়েছে সব্যসাচী দত্তের টাটকা স্মৃতি! মুকুল রায়ের সঙ্গে বৈঠক করা দলের ব্লক সভাপতিকে তলব অনুব্রতর

রয়েছে সব্যসাচী দত্তের টাটকা স্মৃতি! মুকুল রায়ের সঙ্গে বৈঠক করা দলের সভাপতিকে তলব অনুব্রতর

রবিবার বিজেপি নেতা মুকুল রায় গিয়েছিলেন নলহাটির ব্লক তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে। যা নিয়ে তৃণমূলে চাপানউতোর তুঙ্গে। দলের জেলা সভাপতি এনিয়ে কোনও মন্তব্য না করলেও, মঙ্গলবার ওই নেতাকে তিনি ডেকে পাঠিয়েছেন বলেই জানা গিয়েছে।

অনুব্রত-র পদক্ষেপ সম্পর্কে জানেন না মুকুল রায়

অনুব্রত-র পদক্ষেপ সম্পর্কে জানেন না মুকুল রায়

নলহাটির ব্লক তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে হিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। ব্যক্তিগত সম্পর্কেই যাওয়া বলেও মন্তব্য করেন মুকুল রায়। মানুষের সঙ্গে সম্পর্কটা আলাদা জিনিস বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, কেউ যদি ভাল সংঘ চালায়, আর তিনি যদি সেখানে যান, তাহলে কি ধরে নিয়ে হবে তিনি বিজেপিতে যাচ্ছেন। তবে বাড়ি থেকে বেরনোর সময় মুকুল রায় মন্তব্য করেন, বিজেপি খুব ভাল ফল করবে। তিনি বলেন, বিভাসকে তিনি চেনেন, এলাকায় ভাল কাজ করে। তবে এইদিনে তাঁর এই জায়গায় আসার জন্য তাদের দলের জেলা সভাপতি কী করবেন, তা তিনি জানেন না, মন্তব্য করেছেন মুকুল রায়।

 রয়েছে সব্যসাচী দত্তের টাটকা স্মৃতি

রয়েছে সব্যসাচী দত্তের টাটকা স্মৃতি

এদিন মুকুল রায়ে তৃণমূল নেতার বাড়িতে যাওয়া মনে করিয়ে দিচ্ছে গতবছর লোকসভা নির্বাচনের আগে বিধাননগরের তৎকালীন মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে গিয়ে লুচি, আলুর দমের গল্পের কথা। সেই সময় সব্যসাচী দত্ত বলেছিলেন, মুকুল রায় গিয়েছিলেন লুচি আলুর দম খেতে। এরপর লোকসভা নির্বাচনের পর আসল চিত্র পরিষ্কার হয়ে যায়। সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দেন।

 মুকুল রায়ের সঙ্গে সম্পর্কের ব্যাখ্যায় বিভাস অধিকারী

মুকুল রায়ের সঙ্গে সম্পর্কের ব্যাখ্যায় বিভাস অধিকারী

এদিন মুকুল রায়ের সঙ্গে সম্পর্কের ব্যাখ্যা করেন তৃণমূলের ব্লক সভাপতি বিভাস অধিকারী। ২০১২ সালে তিনি তৃণমূলের ব্লক সভাপতি হয়েছিলেন। সেই সময় মুকুল রায়ও ছিলেন। সেই সময়কার সম্পর্ক রয়ে গিয়েছে। এব্যাপারে অনুকুল ঠাকুরের কথা তিনি স্মরণ করেছেন।

এবার তলব অনুব্রত

এবার তলব অনুব্রত

রবিবার মুকুল রায়ের তৃণমূল নেতার বাড়ি যাওয়া প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি খোঁজ নেবেন। আর রাত না কাটতেই জানা গেল ওই নেতাকে তলব করেছেন অনুব্রত মণ্ডল। এবার মুকুল রায় প্রসঙ্গে দুই নেতার কোনও কথোপকথন হয়, এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+