সরকার ধোঁকাবাজ! সব হিন্দি চ্যানেল মোদীর চামচা, বিস্ফোরক অনুব্রত
মোদী সরকারের মতো ধোঁকাবাজ সরকার পৃথিবীতে আর নেই। তারা ভারতকে শেষ করতে চলেছে এমনটাই অভিযোগ করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
মোদী সরকারের মতো ধোঁকাবাজ সরকার পৃথিবীতে আর নেই। তারা ভারতকে শেষ করতে চলেছে এমনটাই অভিযোগ করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর অভিযোাগ, একের পর এক লকডাউনে দেশের জিনিস বিক্রি করে যাচ্ছে। এই কেন্দ্রীয় সরকার ভারতকে কোন দিকে নিয়ে যাচ্ছে কেউ জানে না।

পরিযায়ীদের আশ্বাস অনুব্রতর
রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আশ্বাস দিয়ে অনুব্রত মণ্ডল বলেছেন, যাঁরা বাইরের রাজ্য থেকে এসেছেন, তাঁদের কোনও চিন্তা নেই। কেননা তাঁদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণের, খেটে খাওয়া মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিযায়ীদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন অনুব্রত।

পরিযায়ীদের কাজে লাগানোর নির্দেশ
অনুব্রত মণ্ডল বলেছেন, নিজের জেলা বীরভূম ছাড়াও মঙ্গলকোট, আউশগ্রামের ব্লক প্রেসিডেন্টদের তিনি নির্দেশ দিয়েছেন পরিযায়ীদের কাজে লাগানোর জন্য। তাঁদের খোঁজখবর নিয়ে, যদি তাঁদের কাছে খাবার না থাকে, তাহলে খাবারের বন্দোবস্ক করতে হবে। অনুব্রত মণ্ডল আশ্বাস দিয়ে বলে, কোনও পরিযায়ী শ্রমিক না খেয়ে থাকবেন না। যদি কারও সেই পরিস্থিতি হয়, তাহলে যেন তাঁকে ফোন করা হয়, মন্তব্য করেছেন অনুব্রত। রাজ্যে অঢেল খাদ্য আছে বলেছেন তিনি।

বিজেপি সব কিছু শেষ করতে চলেছে
অনুব্রত মণ্ডল বিজেপিকে মিথ্যাবাদী অ্যাখ্যা দিয়ে বলেন, এই দলটা দেশর সব কিছুকে শেষ করতে চলেছে। সব হিন্দি চ্যানেল মোদীর চামচা। অভিযোগ করেছেন তিনি। তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত মোদীর ভজন করে বলে অভিযোগ করেছেন।

সর্দি কাশির মতো করোনা থাকবে
অনুব্রত মণ্ডল বলেন করোনা নিয়ে বিভ্রান্ত হবেন না। সর্দি কাশির মতো করোনা থাকবে।












Click it and Unblock the Notifications