তৃণমূলে পর পর নেতাদের ইস্তফা-ঝড়ের মাঝে অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া কী! মুখ খুললেন রাঢ়বাংলার তাবড় নেতা
অনুব্রত ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষের ফেসবুক প্রোফাইল থেকে কয়েকদিন আগেই অভিষেককে নিয়ে একটি বিতর্কিত পোস্ট আসে। যার পর বাংলার রাজনীতিতে পারদ চড়ে। এরপরই সুদীপ্তবাবু জানান, তাঁর অ্য়াকাউন্ট হ্যাক করে এসব করা হয়েছে। এমন এক পরিস্থিতিতে শোনা গিয়েছিল শুভেন্দু ঝড়ে অনুব্রত শিবির থেকেও ২ জন নেতা চলে যেতে পারেন। তারপরই মুখ খুললেন অনুব্রত মণ্ডল।

অনুব্রতর পুজো
একদিকে যখন তৃণমূলে প্রবল সংকট অব্যাহত, তখন তারাপীঠে ২০০ এর বেশি আসন চেয়ে পুজো দিলেন অনুব্রত মণ্ডল। দলের ভাঙনের অবস্থাতেও দলের প্রতি তাঁর শ্রদ্ধা অটুট রেখে তারাপীঠে গতকালই যান রাঢ়বাংলার নেতা।

'ধান্দাবাজ' মন্তব্য
' যারা ধান্দাবাজ তারা যাবে। নেতা গেলে কিছু হয়ে যাবে না। নেতার কোনও দামই নেই।' এই ভাষাতেই সাফ বক্তব্য রাখেন অনুব্রত মন্ডল। তিনি জানিয়ে দেন যে তৃণমূল ছেড়ে যাঁরা যাচ্ছেন , তাঁদের নিয়ে খুব একটা ভাবতে তিনি রাজি নন। কিন্তু তাঁর যে দুইজন বিশ্বস্তের নাম এই 'যাওয়ার' তালিকায় উঠে আসে, তা খবর পেতেই তড়িঘড়ি বৈঠকে বসেন অনুব্রত।

অনুব্রত ঘনিষ্ঠরা কি যাচ্ছেন ছেড়ে?
নিত্যানন্দ চট্টোপাধ্যায় গতকাল জানান, অনুব্রত ঘনিষ্ঠ ২ নেতা তৃণমূল ছাড়তে চলেছেন। এরমধ্যে রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। তারপরই, আশিস বাবুর সঙ্গে বৈঠকে বসেন অনুব্রত মন্ডল।

বৈঠক শেষে আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া
'এগুলো গুজব। যতদিন বাঁচব তৃণমূল কংগ্রেস দলেই থাকব ।' অনুব্রত মন্জলের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে এসেই এমন প্রতিক্রিয়া দেন আশিস বন্দ্যোপাধ্যায়। ফলে অনুব্রত শিবিরে আপাতত ভাঙনের কোনও খবর নেই বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications